চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শর্ত সাপেক্ষে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিতের ঘোষণা

পরাগ আজিম পরাগ আজিম
২:৫৫ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৭
অর্থনীতি
A A

কিছু শর্তে রোববার থেকে ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিয়েছে মাংস ব্যবসায়ী সমিতি। গাবতলী গরুর হাটের বাড়তি ইজারা বন্ধ করা, হুন্ডি ব্যবসায়ীদের বিচার, পশুর চামড়ার ন্যায্য দামসহ কয়েকটি দাবি জানিয়েছেন তারা। সরকার এসব দাবি মানলে তারা প্রতি কেজি মাংস ৩শ’ টাকায় বিক্রি করতে পারবেন বলেও জানিয়েছেন।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধনের পর সংবাদ সম্মেলন করেন মাংস ব্যবসায়ীরা। সেখানে ধর্মঘট প্রত্যাহারসহ এসব বিষয়ে কথা বলেন সমিতির মহাসচিব রবিউল আলম।

তিনি বলেন, চারদফা দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহের ধর্মঘট শুরু করেন মাংস ব্যবসায়ীরা। এরই মধ্যে তারা তাদের দাবির পক্ষে সরকার, গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

রবিউল আলম বলেন, আমাদের ছয়দিনের ঘোষিত ধর্মঘট কাল (শনিবার) পুরো হবে। তারপর দিন থেকে আমরা সেটা স্থগিত করলাম। রোববার বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী আমাদের ডেকেছেন সেখানে আমরা কথা বলবো। সেদিনই বেলা ২টার সময় উত্তর সিটি করপোরেশন আমাদের ডেকেছেন। রোববারের পরে যদি ফলপ্রসূ আলোচনা না হয়, গাবতলী গরুর হাটের ইজারা যদি বাতিল না হয়, তাহলে সবার মাধ্যমে সিদ্ধান্ত হবে আবার কবে থেকে আমরা সারা বাংলাদেশের মাংসের ব্যবসা বন্ধ করে দেব।

এক সপ্তাহের ধর্মঘটের পেছনে তাদের যুক্তিও তুলে ধরেন মাংস ব্যবসায়ীরা। মহাসচিব বলেন, ঢাকা সিটি করপোরেশনে ছয়শ’ দরখাস্ত জমা আছে। একটি দরখাস্তও বিবেচনা করা হয় নাই।

মাংস ব্যবসায়ীরা বলেন, তাদের সাথে আলোচনা করে সরকার সঠিক ব্যবস্থা নিলে তারা ৩শ’ টাকা কেজি দরেও গরুর মাংস বিক্রি করতে পারবেন। এজন্য দাবি বাস্তবায়নের পাশাপাশি সবার সহযোগিতা দরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT