চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শর্তাবলী ক্ষুণ্ন হলেও হাইকোর্টে মামলা করতে পারবেন না সরকারি কর্মচারীরা

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৩:২৩ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

আপিল বিভাগের একটি রায়ের কারণে প্রজাতন্ত্রের কর্মচারীরা এখন থেকে চাকরির শর্তাবলী ক্ষুণ্ন হবার কারণ দেখিয়ে হাইকোর্টে রিট করতে পারবেন না। প্রতিকার পেতে হলে অবশ্যই যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে। ওই ট্রাইব্যুনাল অন্তবর্তীকালীন যে কোনো স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা দিতে পারবেন। এর ফলে বিচারাধীন ১০ হাজার মামলা হাইকোর্টে চলবে না।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের মৌলিক অধিকার বা কোনো চাকরির শর্ত যদি যদি ক্ষুণ্ন হয়ে থাকে অথবা পেনশন, ভাতা বিষয়ক কোনো অধিকার খর্ব হয়ে থাকে তবে শুধু এ কারণে তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারবে না।

এসব ক্ষেত্রে তাদের মূলত যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে। প্রশাসনিক ট্রাইব্যুনালকে অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের ক্ষমতাও দেয়া হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, আইনের কোনো বিষয়বস্তু যদি এখানে চ্যালেঞ্জ করা হয়, শুধু তখনই রিট পিটিশন গৃহীত হবে।

আপিল বিভাগের রায়ের পরে হাইকোর্টে বিচারাধীন প্রজাতন্ত্রের কর্মচারীদের মৌলিক অধিকার সংক্রান্ত মামলার অবস্থা এবং করণীয় নিয়ে আইনী ব্যাখ্যা দেয় রাষ্ট্রপক্ষ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনে করেন, হাইকোর্ট বিভাগে যেহেতু মামলাগুলো চলবে না, প্রশাসনিক ট্রাইব্যুনালেই যেতে হবে, রিট পিটিশনারদের এখন মামলাগুলো হাইকোর্ট থেকে তুলে নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করার ব্যাপারে পদক্ষেপ নেয়া উচিৎ।

আপিল ট্রাইব্যুনালের সদস্য সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার জানিয়েছেন, আপিল বিভাগের রায়ে ট্রাইব্যুনালের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তবে মামলার নিষ্পত্তির জন্য বৃদ্ধি করতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা।

Reneta

প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে তার বদলি, পদোন্নতি ও অবসর ভাতাসহ বিভিন্ন মৌলিক অধিকারের বিষয়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন ১৯৮০ অনুযায়ী প্রথমে নিজের বিভাগ বা রাষ্ট্রপতির কাছে রিভিউ আবেদন করতে হয়। এরপরে যেতে হয় প্রশাসনিক ও আপিল ট্রাইব্যুনালে। আপিল ট্রাইব্যুনালের সদস্য জানিয়েছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে ৫০০ এবং ঢাকার তিনটি প্রশাসনিক ট্রাইব্যুনালে ৯০০ মামলাসহ আরও মামলা আছে চট্টগ্রাম, বগুড়া, বরিশাল ও খুলনা ট্রাইব্যুনালে।

তবে অনেকেই ট্রাইব্যুনালে না গিয়ে প্রতিকার পেতে রিট আবেদন করেন হাইকোর্টে। বর্তমানে এ ধরনের মামলার সংখ্যা প্রায় ১০ হাজার। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সম্প্রতি ২৫টি সিভিল পিটিশন নিষ্পত্তি করে কয়েকটি নির্দেশনা দিয়ে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাইব্যুনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

“আমি না বললে মারত, দরজা বন্ধ করে রাখত”

এপ্রিল ১৬, ২০২৬

রিয়ালের বিপক্ষে নাটকীয় জয়ে সেমিতে বায়ার্ন, ড্র করে সঙ্গী আর্সেনাল

এপ্রিল ১৬, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT