ক্রিকেট

শরিফুলের চোট নিয়ে যা জানাল বিসিবি

আয়ারল্যান্ডের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, ইনিংস হার এড়াতে লড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাওয়ালপিন্ডিতে সিরিজের  প্রথম টেস্টে কুঁচকিতে চোট পেয়েছিলেন শরিফুল ইসলাম। ম্যাচের পরও বাঁহাতি পেসারের ছিল অস্বস্তি। এমআরআই করানোর পর দেখা যায় বাঁ-দিকের কুঁচকিতে গ্রেড ১ স্ট্রেন। যে কারণে দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে রাখা হয়েছে শরিফুলকে। নেয়া হচ্ছে তাসকিন আহমেদকে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন এ ধরণের চোট থেকে নিরাময় পেতে অন্তত দশ দিন লাগে। টাইগার পেসার পুনর্বাসন শুরু করেছেন।

পাকিস্তান সফরে ঐতিহাসিক জয়ের টেস্টে শরিফুল দুই ইনিংস মিলিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন।

দ্বিতীয় টেস্টে তার অভাব পুষিয়ে দিয়েছেন তাসকিন। ১৪ মাস পর লাল বল হাতে নিয়ে প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিককে বোল্ড করে এনে দিয়েছেন সাফল্য।

গতকাল শুক্রবার টেস্টের প্রথম দিন টস হয়নি বৃষ্টির কারণে। শনিবার ১৫ মিনিট আগেই শুরু হয় দ্বিতীয় দিনের খেলা।

বিষয়:চোটরাওয়ালপিন্ডি টেস্টশরিফুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…