চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিফুলদের বিপক্ষে তাসকিনদের ২ রানের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে না পারা শরিফুল ইসলাম নামলেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। ক্যান্ডি ফ্যালকনসের  হয়ে অভিষেকে খরুচে হলেও দেখা পান একাধিক শিকারের। বিপক্ষ দল কলম্বো স্ট্রাইকার্সের তাসকিন আহমেদ করেছেন দুর্দান্ত বোলিং। গুরুত্বপূর্ণ সময়ে রান আটকে দলের জয়ে রেখেছেন দারুণ ভূমিকা।

২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল ক্যান্ডি। শেষ ওভারে ২০ রানের সমীকরণ শেষ বলে ৩ রানে নামিয়ে আনেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু থিসারা পেরেরা বলে টাইমিংটা ঠিকঠাক করতে পারেননি। ১ রান নিয়ে গিয়ে রান আউট হন ম্যাথুজ। ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন সাজঘরে। তার দল হারে মাত্র ২ রানে।

তাসকিন ৪ ওভারে ৩০ রানে প্রথম উইকেটটি নেন। শুরুতেই বোল্ড করেন দিনেশ চান্দিমালকে। ইনিংসের ১৫তম ওভারে গারুকা সংকেত ২২ রান খরচ করেন। কামিন্দু মেন্ডিস দুটি করে চার-ছয় মারলে দেড়শ পেরিয়ে যায় ক্যান্ডি। জয়ের পথ হয়ে যায় সহজ।

সেখান থেকেই ম্যাচ ঘুরান তাসকিন। ১৬তম ওভারে দেন মাত্র ৬ রান। রানের চাপে পড়ে উইকেট হারাতে থাকা দলটি। মাথিশা পাথিরানা একের পর এক উইকেট তুলে ধস নামান। ২৬ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। একপাশ থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও থামানো যাচ্ছিল না ম্যাথুসকে।

দারুণ লড়লেও শেষ বলটায় বাউন্ডারি মারতে ব্যর্থ হন। মোহাম্মদ হারিস ৫৬ ও আন্দ্রে ফ্লেচার ৪৭ রান করেন।

আগে ব্যাটিংয়ে নেমে গ্লেন ফিলিপসের ৪৩ বলে ৭০ রানের ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে কলম্বো। দুশমন্থ চামিরা নেন তিন উইকেট। বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ৪ ওভারে ৪৩ রান খরচায় দুটি উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিএলক্যান্ডি-কলম্বোতাসকিনলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT