ক্রিকেট

শরিফুলকে আইসিসির তিরস্কার

বাংলাদেশের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেট দলের জয় উদযাপন, মাঠে খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলামকে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে তাকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে।

শুক্রবার তৃতীয় টি-টুয়েন্টিতে, অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারে মিচেল মার্শকে আউট করার পর মাত্রাতিরিক্ত উদযাপন করেছিলেন শরিফুল। মুখের ভাষা ও অঙ্গভঙ্গির খেলোয়াড়সুলভ ছিল না।

আইসিসি আর্টিকেলের ২.৫ ধারা ভঙ্গ করেছেন শরিফুল। সর্বনিম্ন শাস্তিই পেয়েছেন বাংলাদেশ পেসার। আচরণবিধির এ ধারায় সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা, পাশাপাশি একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।

বিষয়:ওয়েড মাহমুদউল্লাহ রিয়াদ শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…