চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থী শিশুর বীভৎস ছবি দিয়ে আলোচনায় সানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

টুইটারে শরণার্থী শিশুদের মৃতদেহের ছবি পোস্ট করায় তীব্র সমালোচনায় পড়েছেন নিউজিল্যান্ডের রাগবি তারকা সানি বিল উইলিয়ামস। ইউনিসেফের পক্ষ থেকে ডিসেম্বরের শুরুতে লেবাননে একটি সিরিয়ান শরণার্থী কেন্দ্র পরিদর্শন শেষে ফিরে দুই মৃত শরণার্থী শিশুর বিভৎস ছবি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি।

মঙ্গলবার ছবিগুলো টুইট করে সেখানে উইলিয়ামস লেখেন, ‘কী কারণে শিশুগুলো এমন মৃত্যু পেলো?’

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এর প্রতিবাদ জানিয়ে বলে, ছবিগুলো ব্যবহারের আগে উইলিয়ামস তাদের সঙ্গে আলোচনা করেনি।

ইউনিসেফ মুখপাত্র প্যাট্রিক রোজ নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, সংস্থাটি উইলিয়ামসের একে মৃত শিশুগুলোর অধিকারের লঙ্ঘন বলে মনে করছে।

রোজ বলেন, এটা পরিষ্কার যে লেবানন সফর উইলিয়ামসের মনকে গভীরভাবে নাড়া দিয়েছে। কিন্তু শিশুদের পরিষ্কার খাবার পানি এবং সঠিক পরামর্শ দেয়ার মধ্য দিয়ে তিনি জনগণের জন্য ‘ইতিবাচকভাবে সাড়া দেয়ার একটা সুযোগ’ তৈরি করে দিতে পারতেন।

অন্যদিকে ছবিগুলো পোস্ট করে উইলিয়ামস তার টুইটার অ্যাকাউন্টের সাড়ে ৫ লাখ ফলোয়ারের মধ্যে মিশ্র অনুভূতির সৃষ্টি করেছেন। কেউ কেউ উইলিয়ামসের সততার জন্য তার প্রশংসা করেছেন। অনেকে আবার তার বিচার-বিবেচনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Reneta

তারা বলছেন এ ধরণের ভয়াবহ ছবি এভাবে প্রকাশ করার আগে সতর্ক করা উচিত। কেননা এসব ছবি মানুষকে আতঙ্কিত করতে পারে, বিশেষ করে শিশুদেরকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT