চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শব্দদূষণ রোধে নতুন উদ্যোগ

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
৩:৩৭ অপরাহ্ন ২৮, মে ২০১৬
বাংলাদেশ
A A

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচির অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের শব্দ সচেতনতা প্রশিক্ষণ শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। এ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

শব্দ দূষণের কারণে মাথা ধরা, শ্রবণ শক্তি হ্রাস, মেজাজ খিটখিটে হওয়া এবং অনিদ্রাসহ নানা সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয় শিশু এবং বৃদ্ধদের। এই পরিপ্রেক্ষিতে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতা কর্মসূচি শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। তুলে ধরা হয় শব্দ দূষণ নিয়ন্ত্রণে কিভাবে কাজ করবে স্কুলের শিক্ষার্থীরা।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মসূচীর পরিচালক ফরিদ আহমেদ বলেন, তোমরা তোমাদের অবিভাবকদের অনুরোধ করবা যেন তারা ড্রাইভারদেরকে বলে যেন অকারণে হর্ন না বাজায়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: আলমগীর বলেন, এর শারীরিক ইমপ্যাক্ট আছে, মানসিক ইমপ্যাক্ট আছে। আমাদের কান আস্তে আস্তে বধির হয়ে যাবে, বিরক্ত হবো এবং আমাদের দক্ষতা আস্তে আস্তে কমে যাবে।

উচ্চমাত্রার শব্দের কারণে শিক্ষার্থীদের সমস্যা হলে পরিবেশ অধিদপ্তর বা স্কুল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল বলেন, বায়ুদূষণ, পানিদূষণ, মাটিদূষণের মতো শব্দ দূষণও পরিবেশের জন্য ক্ষতিকর।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রি.জে. আব্দুল হান্নান বলেন, সচেতনতা বাড়ানোর জন্য যে কৌশল সেটা যেন আমাদের সন্তানদের শেখানোর কার্যক্রম অব্যাহত থাকে।

Reneta

শব্দ দূষণ কমানো এবং এ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রেসিডেনশিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীদের শপথ করানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: পরিবেশশব্দদূষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন, থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিতাস গ্যাসের বিতরণ লাইনে গ্যাসের চাপ কম থাকবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জনপ্রত্যাশা পূরণে কাজ করতে চান প্রথমবার নির্বাচিত এমপিরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের উৎস

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT