চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শন কনারি: শূন্য থেকে জেমস বন্ড হয়ে ওঠা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০২০
বিনোদন
A A

এডিনবার্গের এক জনবহুল বাড়ির ছোট ফ্ল্যাটে বেড়ে উঠেছিলেন শন কনারি। মাত্র ১৩ বছর বয়সে স্কুল ছেড়েছেন। জীবিকার তাগিদে কাজ করেছেন নির্মাণ শ্রমিক, লরি চালক এবং কফিন পলিশার হিসেবে। এই মানুষটিই হয়ে উঠেছেন হলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন।

লাইলাকস ইন দ্য স্প্রিং (১৯৫৪) ছবি দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন কনারি। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল বন্ড সিরিজের ৭টি ছবিতে অভিনয় করেছেন তিনি। এই সাতটি ছবিই বাণিজ্যিক ভাবে সফল। বন্ড সিরিজের উন্মাদনা আর ব্র্যান্ড ভ্যালু শনেরই তৈরি, এমনটাই মনে করেন অনেকে। জেমস বন্ড চরিত্রটির সাথে তিনি যেন মিশে গিয়েছিলেন।

জেমস বন্ড চরিত্রের জন্য যখন কনারিকে প্রথম নির্বাচন করা হলো তখন তার বয়স ছিল ৩০। সমসাময়িক অভিনেতাদের থেকে একটু আলাদা ছিলেন কনারি। কেনিথ মোর বা ডির্ক বোগার্ডের মতো উচ্চারণ ছিল না তার। পোশাক ছিল সাদামাটা। তবে সুঠাম শরীর, ব্যক্তিত্ব আর অভিনয় দক্ষতার কারণে সহজেই মানিয়ে গেছেন জেমস বন্ড চরিত্রের সাথে। ভরাট কণ্ঠে ছুড়ে দেয়া প্রতিটি সংলাপ সিনেমায় এনে দিয়েছিল বাড়তি আবেদন।

শুধু জেমস বন্ড হয়, যে কোনো চরিত্রেই ‘পারফেক্ট’ ছিলেন শন কনারি। দ্য আনটাচেবলস চলচ্চিত্রে একজন আইরিশ পুলিশের ভূমিকায় অভিনয়ের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। দ্য আনটাচেবলস ছাড়াও দ্য হান্ট ফর রেড অক্টোবর, ইন্ডিয়ানা জোন্স এন্ড দ্য লাস্ট ক্রুসেড এবং দ্য রক-এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছেন।

ক্যারিয়ারের শেষের দিকে শন কনারি ক্যামেরার চাইতে গলফ কোর্সে বেশি সময় কাটাতেন। তবে শেষের দিকে হাতে গোনা যেই কয়টি কাজে তাকে দেখা গেছে, সবগুলোতেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি।

Reneta

৩১ অক্টোবর শনিবার মারা গেছেন অভিনেতা শন কনারি। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তার, জানিয়েছেন তার ছেলে জ্যাসন কনারি। স্কটিশ এই অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর। ইন্ডিপেন্ডেন্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস বন্ডলিড বিনোদনশন কনারি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT