বিনোদন

শনিবার সকালে টিভি পর্দায় প্রথমবার ‘কসাই’

শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় আলোচিত ‘কসাই’ দেখবেন দর্শক...

চ্যানেল আই অনলাইন এর ছবি, চারজন মানুষ একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তৈরি ছবি, যেখানে চারজন মানুষ বিভিন্ন পোষাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে চলছে ঈদুল আযহার আট দিনব্যাপী তারকাসমৃদ্ধ সব অনুষ্ঠান। এরমধ্যে রয়েছে  শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৬টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

তারমধ্যে অন্যতম আলোচিত নতুন সিনেমা ‘কসাই’। যা চ্যানেল আইয়ে দর্শক দেখতে পারবেন ঈদের চতুর্থ দিন (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

সিনেমাটি নিয়ে অনন্য মামুন বলেন, ‘কসাই’ সমাজ পরিবর্তনের গল্প। যারা স্বপ্ন দেখে বিদেশ যাবেন, তাদের বিদেশ যাওয়াটা যে কতো কষ্টের সেই গল্প উঠে আসছে কসাই-তে। এর মধ্যে থাকবে বিভিন্ন সাসপেন্স।

একটি পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কসাই’। পরিচালকের ভাষ্য, গল্পনির্ভর সিনেমা এটি। থাকবে হিংস্রতা, মূল্যবোধ।

যেখানে চিত্রনায়ক নিরব ছাড়াও অভিনয় করেছেন রাশেদ অপু, নওশাবা, এলিনা শাম্মী, প্রিয়মনি, এল আর খান সীমান্ত, শাহীন মৃধা প্রমুখ।

বিষয়:অনন্য মামুন এল আর খান সীমান্ত এলিনা শাম্মী কসাই চ্যানেল আই নওশাবা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…