চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে ফিরছেন তামিম-মুশফিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টটি বাতিল ঘোষণার পর ক্রিকেটারদের দ্রুত দেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করেছে বিসিবি। দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানান, শনিবার রাতে ঢাকা পৌঁছাবে টাইগাররা।

খালেদ মাসুদ জানালেন, শনিবার নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় বাংলাদেশ দলের দেশে আসার ফ্লাইট। রাত ১০টা ৪০মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা ক্রিকেটারদের।

প্রথমে জটিলতার আশঙ্কা ছিল। দ্রুত দলের সকল সদস্যকে একই ফ্লাইটের টিকিট ধরানো কষ্টকর ছিল! তবে সেই জটিলতা কেটে গেছে। সব ক্রিকেটার একসঙ্গেই দেশে ফিরছেন বলে জানালেন খালেদ মাসুদ।

Banglabid

শুক্রবার ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের অনতিদূরে একটি মসজিদে বন্দুকধারী সন্ত্রাসী হামলা করে। মৃত্যের সংখ্যা অর্ধশত ছুঁয়েছে বলে খবর। মসজিদটিতে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন কিউই সফরে থাকা টাইগার দলের ক্রিকেটাররা।

খেলোয়াড়রা নামাজ পড়তে গিয়ে খানিক আগেই ঘটা সন্ত্রাসী হামলার কথা শোনেন। তারা দ্রুত হ্যাগলি ওভালে ফেরত আসেন। শুরুতে মাঠের ড্রেসিংরুমে আশ্রয় নেন। পরে তাদের নিরাপদে টিম হোটেলে সরিয়ে নেয়া হয়।

নিউজিল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড পরে জানিয়েছে, দুবোর্ডের যৌথ আলোচনায় সিরিজের তৃতীয় টেস্টটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Reneta

তিন টেস্টের সিরিজের শেষটি হওয়ার কথা ছিল ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। আগের দুটেস্টেই হেরেছে বাংলাদেশ।

ভাই-সতীর্থরা নিরাপদে, স্বস্তিতে সাকিব
বাংলাদেশ দলকে দ্রুত ফেরানোর উদ্যোগ
‘অশেষ রহমত আমাদের ক্রিকেটাররা বেঁচে গেছে’
স্তব্ধ ক্রিকেট বিশ্ব, স্বস্তি টাইগাররা নিরাপদে থাকায়
‘যারা নিরাপত্তা দিতে পারবে না আমরা সেখানে যাব না’
ঘটনাস্থলে যেতে পুলিশের যত সময় লেগেছে, এটা অস্বাভাবিক
ভয়াল অভিজ্ঞতা ও ক্রিকেটারদের ফেরা নিয়ে খালেদ মাসুদ যা বললেন
বাংলাদেশ দলের দেরি হয়েছিল বলেই…
সফর স্থগিত, হচ্ছে না ক্রাইস্টচার্চ টেস্ট
নিরাপদে হোটেলে পৌঁছেছে বাংলাদেশ দল
ভয়ঙ্কর অভিজ্ঞতা: তামিম
ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা, নিরাপদে বাংলাদেশের ক্রিকেটাররা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাইস্টচার্চ হামলাবাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাই-সতীর্থরা নিরাপদে, স্বস্তিতে সাকিব

পরবর্তী

কোয়ার্টারে ম্যানইউকে পেল বার্সা, আয়াক্সকে জুভেন্টাস

পরবর্তী

কোয়ার্টারে ম্যানইউকে পেল বার্সা, আয়াক্সকে জুভেন্টাস

রাব্বী-রবিউলের ৫ উইকেট, সোহাগ গাজীর ৭০

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT