চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শনিবার বিকেল’ মুক্তির পক্ষে জনমত গঠনে তরুণদের উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ‘শনিবার বিকেল’ মুক্তির পক্ষে জনমত গঠনে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে দেশের সবচেয়ে বড় সিনেমা ক্যাফে ‘ঝিল কুটুম’।

এমন উদ্যোগ প্রসঙ্গে কুটুম এক্সপ্রেসের প্রধান বিপণন কর্মকর্তা এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সিজু খান জানান, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ‘ঝিল কুটুম’ নিজেদের সকল অতিথীকে ‘শনিবার বিকেল’ এর অফিসিয়াল টি-শার্টটি একদম বিনামূল্যে উপহার দেবে। মূলত এরমধ্য দিয়ে ‘শনিবার বিকেল’ মুক্তির পক্ষে জনমত গঠনই একমাত্র লক্ষ্য।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই টি-শার্টের ডিজাইনে প্রদর্শিত প্রতিবাদী কনসেপ্টটি আমরা ‘শনিবার বিকেল’ এর প্রযোজক, পরিচালকের অনুমতি নিয়েই বানিয়েছি এবং শুধু এই টি-শার্টই নয় এর পাশাপাশি আমরা নূরুল আলম আতিকের ‘নতুন সিনেমা, সময়ের প্রয়োজন’ শীর্ষক একটি সিনেমার বই এবং এক মাসের নেটফ্লিক্স সাবস্ক্রিপশনও বিনামূল্যে উপহার দেবো নিজেদের সব অতিথীদেরকে।

এ বিষয়ে ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শনিবার বিকেল’ নিয়ে কথা উঠলেই আমি বেদনাহত হয়ে পড়ি। এই ছবি মুক্তির পক্ষে ক্যাম্পেইন নিয়ে আমাকে ফোন দিলে তাদের হ্যাঁ বলেছি। টিশার্টে ছবি দিয়ে হোক, বা যেভাবেই হোক- কেউতো কথা বলছে।

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ঘটা সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মিত ‘শনিবার বিকেল’। ‘চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে’ – এমন আশঙ্কায় গেল বছর ‘শনিবার বিকেল’ এর মুক্তি আটকে দেয় সেন্সরবোর্ড।

সেন্সর বোর্ডের এ সিদ্ধান্তের বিপরীতে গত ফেব্রুয়ারিতে আপিল করেছে চলচ্চিত্রটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পরও ছাড়পত্রের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড।

Reneta

জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত ‘শনিবার বিকেল’ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ১২টি দেশের স্বনামধন্য অভিনেতারা। যার মধ্যে আছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক, বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ এবং ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

ইতোমধ্যে ছবিটি মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভালসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। এরমধ্যে মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ছবিটি দুইটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কার অর্জন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজজাহিদ হাসানতিশাপরমব্রতফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবার বিকেলসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT