চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবারের পৌর নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য ২য় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার এবিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিবে। এটা সরকারের দায়িত্ব।

ওবায়দুল কাদের আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান।

আগামীকাল ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইভিএম পদ্ধতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, এ পদ্ধতিতে ভোট পড়েছে শতকরা ৬০ ভাগের বেশি,যা অত্যন্ত ইতিবাচক।

আওয়ামী লীগ ইতিমধ্যে কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন কমিটি, উপকমিটি গঠন করেছে, অনুমোদনও দিয়েছে। এসকল ঘোষিত কমিটির বিষয়ে কেউ কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপেলের সুযোগ থাকবে।

Reneta

ওবায়দুল কাদের বলেন, আবার কারো কমিটির বিষয়ে যে কোন অভিযোগ ধানমন্ডি কার্যালয়ে নির্বাচনী ট্রাইবুনালে জমা দেওয়া যাবে।

শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরো পরিচ্ছন্ন, আধুনিক গণতান্ত্রিক এবং স্মার্টার দলে রুপান্তর করতে চাই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ভিতকে আরো মজবুত করতে আওয়ামী লীগ সচেষ্ট। দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে আওয়ামী লীগেই আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ সবচেয়ে বেশি।

সরকারকে নাকি জণগণ ক্ষমা করবে না, মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বিএনপির সকল কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে।

ওবায়দুল কাদের বলেন, হ্যাঁ-না ভোটের মাধ্যমে যারা ভোট ডাকাতি শুরু করেছিলো, রাতের বেলায় কারফিউ গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র শিখিয়েছিলো,তাদেরকে জণগণ এখনো ক্ষমা করেনি। আর ক্ষমা করেনি বলেই বিএনপি ক্রমশঃ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

৪র্থ ধাপের নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নরসিংদী পৌরসভার ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে আইনগত অভিযোগ থাকায় ইতিমধ্যেই প্রার্থী পরিবর্তন করা হয়েছে এবং সেখানে নতুন প্রার্থী দেওয়া হয়েছে বলে ওবায়দুল কাদের এবিষয়ে সংশ্লিষ্টদের জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরপৌরসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT