চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`শত বাঁধার মাঝেও গণমাধ্যমকে জনগণের কথাই বলতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
শিক্ষা
A A

‘তথ্য-প্রযুক্তির ব্যাপক উৎকর্ষে ঐতিহ্যগত সংবাদ মাধ্যমগুলোর অস্তিত্ব হারানোর ভয়, মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন এবং স্বার্থান্বেষী গোষ্ঠীসহ রাষ্ট্রীয় চাপের মধ্যদিয়ে বিশ্বব্যাপী গণমাধ্যম আজ এক কঠিন সময় পার করছে। শত বাধাঁ-বিপত্তি ও চাপের মুখেও ক্ষুদ্র স্বার্থ ও লাভের উর্ধ্বে গিয়ে জনগণ এবং মানবতার কথা বলাই গণমাধ্যমের কাজ।’

শ্রীলংকার রাজধানী কলম্বোতে সম্প্রতি অনুষ্ঠিত সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ক বিশ্ব সম্মেলনে বক্তারা একথা বলেছেন। জনসাধারণের কথা গণমাধ্যমে আরও বেশি বেশি তুলে ধরার উপর জোর দিয়েছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় দি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব নলেজ ম্যানেজমেন্ট গত ৫ ও ৬ জুলাই এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে বাংলাদেশ, আস্ট্রেলিয়া, হংকং, মালয়েশিয়া, ভারত, শ্রীলংকা, কাতার, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক এবং জেষ্ঠ্য সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

খ্যাতিমান গণমাধ্যম বিশেষজ্ঞ অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক রবার্ট হাসানের সভাপতিত্বে সম্মেলনে তিনটি টেকনিক্যাল সেশনে বেশ কয়েকটি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়।

গণমাধ্যম গবেষক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক শেখ শফিউল ইসলাম ‘রাজনৈতিক যোগাযোগ ও গণমাধ্যম’ বিষয়ক অধিবেশনে সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান, দি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব নলেজ ম্যানেজমেন্ট’র ব্যবস্থাপনা পরিচালক ইসাঙ্কা পি. গ্যামেজ; শ্রীলঙ্কার জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি মিরর’র সম্পাদক কেসারা অ্যাবিওয়ারডেনা ও অধ্যাপক রবার্ট হাসান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Reneta

বাংলাদেশ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ড. তৌফিক-ই-এলাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT