চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত বছরের পুরনো মন্দিরে হামলা, শিবমূর্তি ভাঙচুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ঝালকাঠি
A A

ঝালকাঠিতে শত বছরের পুরনো একটি মন্দিরে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা শিবমূর্তি ভাঙচুর করে।

শনিবার রাতে সদর উপজেলার চারুখান গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত তিনটার দিকে একদল দুর্বৃত্ত দেশিয় অস্ত্র নিয়ে মন্দিরের প্রবেশ করে। তারা মন্দিরের ছাদে নতুন স্থাপন করা একটি শিবমূর্তি ভাঙচুর করে। ভাঙচুরের শব্দ শুনে স্থানীয় ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খবর পেয়ে রোববার সকালে জেলা পূজা উদযাপন কমিটির নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ হামলা ও ভাঙচুর পরিকল্পিত দাবি করেছেন জেলা পূজা উদযাপন পরিষদ নেতারা।

মন্দিরের সামনের মুদি দোকানী সুশীল বিশ্বাস বলেন: রাতে পাঁচজন যুবক হাতে দেশিয় অস্ত্র নিয়ে মন্দিরে প্রবেশ করে। এরপর তারা ছাদের ওপর গিয়ে মন্দিরের শিবমূর্তি ভাঙচুর শুরু করে। শিবমূর্তিটি নতুন নির্মাণ করা হয়েছে। শব্দ শুনে আমি বাইরে বের হয়ে চিৎকার করি। এসময় স্থানীয় অনেক লোকজন বের হয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

Reneta

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার বলেন: সামনে দুর্গা পূজা, তাই হিন্দু অধ্যুষিত এই এলাকার মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য একটি চক্র শিবমূর্তি ভাঙচুর করে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। তারা হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছেন।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান জানান: যারা এ হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অহেতুক কাউকে হয়রানি করা হবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঝালকাঠিমন্দিরে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT