চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতাধিক হলে ‘সুলতান’, ‘পোড়ামন ২’-এর দাপট অব্যাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৮
বিনোদন
A A

আমদানি চুক্তির ভিত্তিতে গেল রোজার ঈদেই মুক্তির কথা ছিলো কলকাতার ‘সুলতান’। কিন্তু শেষ সময়ে এসে আদালতের নির্দেশে আটকে যায় ছবির মুক্তি। নানা জল ঘোলার পর আজ শুক্রবার (২০ জুলাই) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল তারকা অভিনেতা জিৎ ও মিম জুটির আলোচিত ছবি ‘সুলতান’।

গেল ঈদে ‘সুলতান’ কলকাতার পাশাপাশি বাংলাদেশে মুক্তির কথা থাকলেও এদেশের উৎসবের সময় যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া উপমহাদেশের কোনও সিনেমা আমদানি, প্রদর্শন ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। যার ফলে বাংলাদেশে ঈদে মুক্তি থেমে যায় ‘সুলতান’ ও ‘ভাইজান’ নামের চলচ্চিত্র দুটি। তবে এবার সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে ‘সুলতান’ নিয়ে এসেছে জাজ মাল্টিমিডিয়া।

শুক্রবার দেশের ১১৮টি প্রেক্ষাগৃহে ‘সুলতান’ ছবিটি মুক্তি দেয়া হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া। এরমধ্যে রাজধানী শহরেই ছবিটি চলবে ১৭টি প্রেক্ষাগৃহে। আর ঢাকার বাইরে ১০১টি প্রেক্ষাগৃহে চলবে ছবিটি।

Banglabid

‘সুলতান’ ছবির ট্যাগলাইন ‘দ্য সেভিয়ার’। নির্মাণ করেছেন কলকাতার তারকা নির্মাতা রাজা চন্দ। টান টান উত্তেজনা, মারকাটারি অ্যাকশন, লক্ষ্যপূরণের জেদ আর ভালোবাসার ছোঁয়া এসব কিছু মিলিয়ে ‘সুলতান’র গল্প। একটি তামিল ছবির রিমেকে ‘সুলতান দ্য সেভিয়ার’ নির্মিত হয়েছে।

ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গেও শতাধিক হলে ছবিটি মুক্তি পেয়েছিলো। ছবিতে জিৎ ও মিম ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের আমান রেজা, তাসকিন রহমান এবং শহীদুল আলম সাচ্চু।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে এখনো দাপট অব্যাহত রেখেছে জাজ মাল্টিমিডিয়ার আরেক ছবি ‘পোড়ামন ২’। গেল ঈদে মুক্তি পাওয়া ছবিটি তার ৬ষ্ঠ সপ্তাহ পাড় করছে। পঞ্চম সপ্তাহে প্রায় শ’খানেকের মতো প্রেক্ষাগৃহে চলার পর ৬ষ্ঠ সপ্তাহেও ছবিটি চলছে দেশের ২৫টি প্রেক্ষাগৃহে। যা রীতিমত বিরল

Reneta

‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফী। ছবিতে অভিনয় করেছেন সিয়াম-পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা, চিকন আলী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজজিৎভাইজানমিমরাজা চন্দলিড বিনোদনসুলতান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT