স্পোর্টস

শততম টেস্টের দল থেকে ছিটকে গেলেন লিটন

শততম টেস্টের দল থেকে ছিটকে গেলেন লিটন

শ্রীলঙ্কা সফরে সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্ট থেকে ছিটকে পড়লেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। চোটের কারণে বুধবার থেকে শুরু হতে যাওয়া কলম্বো টেস্টে খেলা হচ্ছে না তার।

মঙ্গলবার অনুশীলনে ব্যাট করার সময় চোট পান লিটন। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, নেটে ব্যাটিং অনুশীলনের সময় একটি বল লিটনের পাঁজরে আঘাত হানে। পরে আঘাতের স্থানে ছোটখাট চিড় ধরা পড়েছে।

চোটের কারণে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে। লিটনের চোটের কারণে দ্বিতীয় টেস্টে উইকেটকিপিংয়ে ফিরতে পারেন অধিনায়ক মুশফিকুর রহিম।

শততম টেস্ট ম্যাচের বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়, ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকত।

বিষয়:বাংলাদেশের শততম টেস্ট লিটন দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…