চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্টের আগে রাস্তার প্রাণিদের সেবায় কোহলির উপহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শততম টেস্ট ম্যাচের দ্বারপ্রান্তে ভারতীয় কিংবদন্তী তুল্য ক্রিকেটার বিরাট কোহলি। কোহলির শততম টেস্ট ম্যাচ ঘিরে নানা পরিকল্পনা রয়েছে ভক্ত সমর্থক ও দেশটির ক্রিকেট বোর্ডের। তবে ব্যতিক্রমী কোহলি মাঠে নামার আগে রাস্তার প্রাণিদের প্রতি ভালোবাসার ছাপ রাখলেন তাদের সেবায় বিশেষ অ্যাম্বুলেন্স উপহার দিয়ে।

প্রাণিদের নিয়ে কাজ করা ভিভাল্ডিস অ্যানিমেল হেলথের সিইও কুণাল খান্না ও আওয়াজ ভয়েস অফ স্ট্রে অ্যানিম্যালস দলের সদস্যদের সাথে প্রাণিদের সেবা সংক্রান্ত নানা বিষয়ে কথা বলেন কোহলি। প্রাণিদের নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও তাদের সম্প্রসারণ নিয়ে বিস্তারিত শোনেন ও পরে প্রাণি সেবায় বিশেষ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। রাস্তায় অসুস্থ কুকুর-বিড়ালদের ওই অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো হবে।

টুইটারে কোহলি একটি ভিডিও শেয়ার করে অ্যাম্বুলেন্স উদ্বোধন করার খবরটি নিশ্চিত করেন, যা বেশ প্রশংসা পাচ্ছে।

‘আবার ভিভাল্ডিস ও আওয়াজস্ট্রে টিমের সাথে দেখা হলো এবং রাস্তায় থাকা প্রাণিদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অ্যাম্বুলেন্স। যা প্রাণিদের সাহায্য করতে বিশেষ ভূমিকা পালন করবে।’

আগেও কোহলি ফাউন্ডেশনের পক্ষ থেকে ভিভাল্ডিসকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন কোহলি। যা দিয়ে গত বছর বিপথগামী প্রাণিদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র, ট্রমা সেন্টার ও অ্যাম্বুলেন্স চালু করা হয়।

তবে মোহালিতে শততম টেস্টে মাঠে নামার প্রতীক্ষায় দিন গুনছে কোহলি ভক্তরা। যেখানে ১২-তম ভারতীয় হিসেবে শততম টেস্ট খেলতে মাঠে নামবেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। কোহলির শততম টেস্টকে সামনে রেখে উচ্ছ্বাসিত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও।

Reneta

‘ব্যক্তিগতভাবে শততম টেস্ট ম্যাচ খেলার বিষয়টি আমি উপলব্ধি করতে পারি যে, উপলক্ষটি কতটা গুরুত্বপূর্ণ। ১১ বছর আগে ক্যারিয়ার শুরু করা বিরাটের জন্য এটি অনন্য অর্জন। আমি তাকে শুভকামনা জানাই। আগামীতে আরও বড় মাইলফলক অর্জনের জন্য তার এখনও যথেষ্ট সময় আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিগাঙ্গুলীভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT