চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীনকে ছুঁয়ে, শচীনের পথে, ‘দশক সেরা’ কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড খুব বেশি দূরে নয়। বুধবার রাতে ৪৩তম শতক হাঁকানো বিরাট কোহলি কেবলমাত্র আধাডজন দূরত্বে। শেষ সেঞ্চুরিটি দিয়েই অবশ্য স্বদেশি কিংবদন্তির সেঞ্চুরিরই আরেকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারত অধিনায়ক। একই ইনিংসে একগাদা রেকর্ডের পাতা নতুন করে লিখিয়েছেন এক দশকে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়া কোহলি।

পোর্ট অব স্পেনে সিরিজের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে ৩৫ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ২৪০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সমান ওভারে ভারতের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ২৫৫, যা ৩২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে দলটি। সহজ জয়ে নিয়ামক কোহলির মাস্টারস্ট্রোক এক সেঞ্চুরি। তিন ওয়ানডের সিরিজ ২-০তে জয়ের পথে ভারত অধিনায়ক ব্যাক-টু-ব্যাক শতক হাঁকিয়েছেন।

এই সেঞ্চুরি দিয়েই স্বদেশি কিংবদন্তির একটি রেকর্ড ছুঁয়েছেন কোহলি। যেকোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড।

উইন্ডিজের বিপক্ষে ১১৪ রানে অপরাজিত থেকে ম্যাচ-সিরিজ জিতিয়েই মাঠ ছেড়েছেন কোহলি। ক্যারিবীয়দের বিপক্ষে যেটি তার নবম ওয়ানডে সেঞ্চুরি। এক দলের বিপক্ষে ৯ সেঞ্চুরি আছে টেন্ডুলকারেরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে করা যে রেকর্ডে এতদিন একাই ছিলের মাস্টারব্লাস্টার। এখন টেন্ডুলকার-কোহলি যৌথ ভাগীদার সেই রেকর্ডের।

অবশ্য ইনিংসের বিচারে টেন্ডুলকারের চেয়ে অনেক কম খেলতে হয়েছে কোহলিকে। অজিদের বিপক্ষে শচীন ৭০ ইনিংসে নয় সেঞ্চুরি করেছিলেন, উইন্ডিজের বিপক্ষে কোহলির লাগল সবে ৩৫ ইনিংস, মানে অর্ধেক! অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি করে সেঞ্চুরি আছে কোহলির। নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার অনেক সময়ই পাবেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।

সেঞ্চুরি ও রানমেশিন কোহলি অবশ্য অনেক রেকর্ডই নিজের করে নিচ্ছে ইদানীং। আন্তর্জাতিক ক্রিকেটে এক দশকে সর্বোচ্চ ২০ হাজার রানের রেকর্ডও তারই। ইতিহাসে তিনিই প্রথম এমন কৃতিত্ব দেখালেন। এক দশকে অজিদের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং ১৮,৯৬২ রান করে রেকর্ড দখলে রেখেছিলেন।

Reneta

অন্যদিকে, অধিনায়ক হিসেবে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ডটিও এখন ভারত দলপতির। এটিও কেড়েছেন পন্টিংয়ের থেকেই, তার ২২৫ ইনিংসের রেকর্ড অবশ্য ১৭৬ ইনিংসেই কেড়েছেন সময়ের সেরা কোহলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিভারত-উইন্ডিজ ওয়ানডেলিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিনি ম্যারাথনে অসুস্থ রানার সুব্রত কুমার, পাশে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT