চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীনকে চেনে না ব্রিটিশ এয়ারওয়েজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) প্রতি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই টুইটের প্রতি উত্তরে বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। টুইটারে ৮৪ লাখ অনুসারির কাছে পূজনীয় শচীনের নাম-ঠিকানা জানতে চাওয়া চরম ধৃষ্টতার শামিল।

বিমান পরিবহনের সেবা নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখিন হন শচীন। তার পরিবারের কয়েকজন সদস্য আসন পায়নি এবং তার ব্যাগও হারিয়ে যায়। এমন বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়ে শচীন টুইটারে লেখেন, রাগান্বিত, হতাশ। ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) সেবা ভালো নয় এমন ট্যাগ ব্যবহার করে শচীন লেখেন পর্যাপ্ত আসন থাকার পরও পরিবারের সদস্যদের অপেক্ষমান টিকেট নিশ্চিত করা হয়নি।

অন্য এক টুইটে তিনি লিখেন, ব্রিটিশ এয়ারওয়েজের ট্যাগ করা আমার লাগেজও ভুল ঠিকানায় চলে গেছে। তাদের আচরণও সহযোগিতাপূর্ণ নয়। কখনও বিএ’তে নয় এমন ট্যাগ করেন শচীন।

শচীনের এমন ক্রুদ্ধ প্রতিক্রিয়ার জবাবে ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে টুইট করা হয়, শচীন, কথাটা শুনে আমরা দুঃখিত। এই বিষয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে শচীনের পুরো নাম এবং ঠিকানা জানতে চাওয়া হয়।

এই ঘটনার প্রেক্ষিতে টুইটারে শচীনের অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষিতে ভারতের জনপ্রিয় লেখক, কলামিস্ট এবং মটিভেশনাল স্পিকার চেতান ভগত পরিহাস করে লিখেন, মনে হচ্ছে ১০০ বছরের দখলদারিত্বের জন্য ভারতীয়রা ব্রিটেনকে ক্ষমা করে দিলেও শচীনের পুরো নাম জিজ্ঞেস করার অপরাধ কখনোই ক্ষমা করবে না।

গত বছর টেনিস সুপারস্টার মারিয়া শারাপোভা শচীন সম্পর্কে কোনো ধারণা নেই এমন বক্তব্য দিয়ে শচীনের ভক্তদের আক্রমণের শিকার হয়েছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই ‘মারিয়া শারাপোভা কে’ টপ ট্রেন্ডেড হয়ে যায়। ব্রিটিশ এয়ারওয়েজের সাম্প্রতিক ঘটনাটিও সে পথেই যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটিশ এয়ারওয়েজশচীন টেন্ডুলকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হুমায়ূন স্যার আমাকে নায়ক বলে ডাকতেন: ফেরদৌস

পরবর্তী

পে স্কেলে চার ধাপ পরিবর্তনের সুযোগ রাখার দাবি

পরবর্তী

পে স্কেলে চার ধাপ পরিবর্তনের সুযোগ রাখার দাবি

সাত খুন: বিচার দ্রুত করার দাবি

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT