ক্রিকেট

শচীনকে ক্রিকেট বোর্ডে চান গাঙ্গুলি

বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষক গাঙ্গুলি শচীনকে বোর্ডে চান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষক গাঙ্গুলি শচীনকে ক্রিকেট বোর্ডে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত দলের হেড কোচের দায়িত্বে এখন রাহুল দ্রাবিড়। ভিভিএস লক্ষ্মণ বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই সভাপতি। দেশটির সোনালী প্রজন্মের সেরাজন, শচীন টেন্ডুলকারই শুধু বোর্ডের কোনো দায়িত্বে নেই। এবার তাকে বোর্ডে চাইছেন গাঙ্গুলি।

‘শচীন একটু ভিন্ন ধরনের। সে কখনো এসবের সাথে যুক্ত হতে চায় না। তবে আমি নিশ্চিত তাকে পাওয়ার চেয়ে বড় সুসংবাদ ভারতের ক্রিকেটের জন্য আর হতে পারে না।’

অবশ্য শচীনকে বোর্ডে আনার ক্ষেত্রে কিছু ঝামেলাও আছে। সৌরভের মতে, শচীনকে খুব সহজেই বোর্ডে নিয়ে আসা সম্ভব যদি কেউ বিসিসিআইয়ের সাথে তার ‘স্বার্থের সংঘাত’ জনিত কোনো অভিযোগ না করে।

সতীর্থদের বোর্ডের নানা দায়িত্বে আনার নজির এরইমধ্যে দেখিয়েছেন সৌরভ। দ্রাবিড়, লক্ষ্মণদের মতো আরও অনেককে দায়িত্বে বসাতে চান বলে খবর। পরের ব্যক্তিটি শচীন হলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না।

বিষয়:গাঙ্গুলি দ্রাবিড় বিসিসিআই ভারত লক্ষ্মণ শচীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…