চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্কা কাটিয়ে বল হাতে নাজমুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে দুই বাঁহাতি স্পিনার। একজন সাকিব আল হাসান, অন্যজন নাজমুল ইসলাম অপু। সাকিব খেলবেন চোট নিয়ে, আর নাজমুল চোট থেকে ফিরে।

ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে ডেলিভারির পর বল আটকাত গিয়ে ননস্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের জুতোর স্পাইকে থেঁতলে যায় নাজমুলের হাত। চার জায়গায় ক্ষত হওয়ায় লাগে ২৫টি সেলাই!

এশিয়া কাপের দলে থাকা হবে কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা। সেটি অবশ্য কেটে গেছে দল ঘোষণার দিনেই। চোট পাওয়ার চার সপ্তাহের মাথায় সব ঝুঁকি কাটিয়ে রোববার থেকে বোলিংও শুরু করেছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা এ বাঁহাতি স্পিনার।

রোববার স্কিল ক্যাম্পের শুরুর দিনই বল হাতে নেন নাজমুল। দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটের নেটে তার বোলিং পর্যবেক্ষণ করেন টাইগারদের স্পিন কোচ সুনীল যোশি। ক্যারিবীয় সিরিজের পর ছুটি শেষে আজই ক্যাম্পে যোগ দিয়েছেন এ ভারতীয়।

হজ পালন করে দেশে ফেরা সাকিব ৬ সেপ্টেম্বর যোগ দেবেন যোশির ট্রেনিং সেশনে। কনিষ্ঠ আঙুলে ব্যথা নিয়েই এশিয়া কাপ খেলতে হবে তাকে। টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজ খেলেছেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে।

এভাবে খেলে যাওয়ায় ঝুঁকি থাকায় সাকিব ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই চেয়েছিলেন অপারেশন টেবিলে যেতে। তবে বাংলাদেশের সামনে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের চ্যালেঞ্জ থাকায় বিসিবির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় টুর্নামেন্ট খেলেই অস্ত্রোপচার করাবেন টাইগার অলরাউন্ডার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপনাজমুল ইসলাম অপুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT