চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই করে হারল পারটেক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ১৩, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি আসরে হারের বৃত্ত কিছুতেই ভাঙতে পারছে না পারটেক্স স্পোর্টিং ক্লাব। রোববার মিরপুরে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয়ের আশা জাগালেও হতাশার হার সঙ্গী হয়েছে তাদের। টানা আট ম্যাচ হেরে অবনমনের পথে এগিয়ে চলেছে ক্লাবটি।

পারটেক্সকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। এ মুহূর্তে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ফরহাদ রেজার দল। ৮ ম্যাচে ১১ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা প্রাইম ব্যাংকের পয়েন্ট ৭ ম্যাচে ১২। সমান ম্যাচে ১০ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সকালের ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পারটেক্স তোলে ১৩৪ রান। ওপেনার হাসানুজ্জামান ২৯ বলে করেন ৪৪ রান। মারেন তিনটি ছয় ও চারটি চার। মঈন খান ২৩ বলে করেন ৩৩। দোলেশ্বর অধিনায়ক ফরহাদ নেন দুটি উইকেট।

জবাবে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় প্রাইম দোলেশ্বর। শেষ ওভারে ডানহাতি পেসার জয়নুল ইসলাম লো ফুলটসে সোজা ব্যাটে ছক্কা মেরে খেলা শেষ করেন। ফজলে মাহমুদ খেলেন ৫৭ বলে ৭১ রানের অসাধারণ এক ইনিংস। তিনটি ছয় ও সাতটি চার আসে তার ব্যাটে।

পারটেক্স পেসার শাহাদাত হোসেন রাজিব ৪ ওভারে ২০ রানে নেন দুটি উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিপিএল-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত নেতার বহন করা অর্থ ঢাকা থেকেই শনাক্ত হয়েছিল: বিমানবন্দর কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT