চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই করার পুঁজির জন্য লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমে ইমরুল কায়েস-মুশফিকুর রহিম, পরে ইমরুল ও মোহাম্মদ মিথুনের জুটিতে ছেদ পড়ার সঙ্গেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় স্কোর গড়ার সম্ভাবনায় টান পড়েছে বাংলাদেশের। সফরকারী বোলারদের তোপের মুখে দেড়শ রানের আগেই সাজঘরে ফিরেছেন স্বাগতিকদের ৭ ব্যাটসম্যান। সঙ্গীর অভাবে একাই লড়তে হচ্ছে ইমরুলকে।

রোববার মাঠে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে দুই উইকেট হারায় স্বাগতিকরা। লিটন দাসের পর হিসাবের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান অভিষিক্ত ফজলে মাহমুদ রাব্বি। পরে ফিরে যান ইনফর্ম মুশফিকও।

বাংলাদেশ: ১৪১/৬ (৩১)

ওপেনার ইমরুলের সঙ্গে দলের চাপ কাটানোর চেষ্টা করেন দুঃসময়ের কাণ্ডারি মুশফিকুর রহিম। ৪৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারাও। মুশফিক ১৫ রানে সাজঘরে হাঁটা দেন।

মুশফিক ফেরার পর ৭১ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন ইমরুল ও মিঠুন। কিন্তু ৪০ বলে ৩৭ রান করে মিঠুন ফিরতেই মড়ক লাগে ব্যাটিং লাইনআপে।

কোনো রান করার আগেই আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। এক রান করে তার পথে হাঁটেন মেহেদী হাসান মিরাজ। সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৭৪ রান করা ইমরুল।

এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ব্যাট হাতে ধীরস্থির শুরু করেন দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস।

সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়েও শুরুতে জীবন পান লিটন। সুযোগ কাজে লাগাতে পারেনি। ১৪ বলে মাত্র ৪ করে চাতারার বলে ফিরেছেন ডানহাতি এ ওপেনার।

লিটন ফেরার পর ক্রিজে এসে অভিষেক ম্যাচে মাত্র চারটি বল মোকাবেলা করতে পেরেছেন রাব্বি। তিরিশোর্ধ্ব বয়সে সুযোগ পেয়েও প্রথমবার কাজে লাগাতে পারলেন না বাঁহাতি এ ব্যাটসম্যান। আন্তর্জাতিক খাতায় কোনো রান জমা করার আগেই চাতারার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুঃখই একমাত্র মানুষের প্রকৃত বন্ধু: আইয়ুব বাচ্চু

পরবর্তী

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর পরবর্তী সংবাদ সম্মেলন সোমবার

পরবর্তী
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর পরবর্তী সংবাদ সম্মেলন সোমবার

ব্রাজিলের নির্বাচনেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বানোয়াট খবর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT