ক্রিকেট

সাকিব-সৌম্য-মোস্তাফিজকে নিয়ে আগে ব্যাটিং

ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চারজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চারজন ব্যক্তি উপস্থিত, দর্শকরা স্টেডিয়ামে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুই ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজে ৩-০তে এগিয়ে থেকে চতুর্থ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তর দল।

স্বাগতিক একাদশে এসেছে তিন পরিবর্তন। দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত সপ্তাহে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব। বিশ্বকাপের আগে আবারও জাতীয় দল জার্সিতে নেমেছেন ৩৭ বর্ষী তারকা। জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য আইপিএলের মাঝপথে দেশে ফিরেছেন মোস্তাফিজ।

একাদশে ফিরেছেন সৌম্য সরকার। বিশ্বকাপের আগে নিজেকে মেলে ধরার সুযোগ তার সামনে। একাদশে নেই মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিন।

মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু মাঠের লড়াই। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে নিজেদের ঝালিয়ে নেয়ার টাইগারদের সেরা সুযোগ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।

বিষয়:বাংলাদেশ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মিরপুর সাকিব সান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…