ব্যাটসম্যানরা এনে দিতে পারেননি লড়াইয়ের পুঁজি। সংগ্রহ মাত্র ১৩৪ রান। সেটা নিয়েই সিরিজে টিকে থাকতে লড়ে যাচ্ছেন বাংলাদেশের বোলাররা। আফগানদের রানের চাকা থামিয়ে রাখতে সক্ষম হলেও অবশ্য কেবল দুই উইকেটই ফেলতে পেরেছেন টাইগার।
দেরাদুনে ১১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬২ রান। দশ ওভারে টাইগারদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৭৫ রান।
আফগান ইনিংসের প্রথম সাফল্যাটি পেয়েছেন আবু হায়দার রনি। এ বাঁহাতি পেসার ফিরিয়েছেন ভয়ঙ্কর হতে থাকা মোহাম্মদ শাহজাদকে।
এলবিডব্লিউ হওয়ার আগে ডানহাতি শাহজাদ করেছেন ১৮ বলে ২৪ রান। চারটি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসটি থামে দলীয় ৩৮ রানে।
পরের উইকেটটি তুলে নেন রুবেল হোসেন। উসমান ঘানি ৩১ বলে ২১ করে যান। সৌম্যর তালুবন্দী করেছেন রুবেল।









