স্পোর্টস

লড়ছে বাংলাদেশ ‘এ’

লড়ছে বাংলাদেশ ‘এ’

ভারতের মহীশুরে কর্ণাটকের বিপক্ষে দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ ‘এ’ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান।

গতকালের ছয় উইকেটে ১৫৩ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক। ড্রিংস বিরতির পরেই ২৮৭ রানে অল আউট হয় রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নরা।

দলের পক্ষে শিশির ভাবান সর্বোচ্চ ৮৮ রান করেন। এছাড়া সুতিশ ৪১ ও উদিত প্যাটেল ৪০ রান করেন।

টাইগার্সদের পক্ষে সাকলাইন সজীব ও শুভাগত হোম চারটি করে উইকেট নেন। জুবায়ের হোসেন ও আল আমিন নেন একটি করে উইকেট। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৫৮ রান করে অল আউট হয়।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন শুভাগত হোম। এছাড়া লিটন দাস করেন ৫০ রান।

বিষয়:বাংলাদেশ-ভারত ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…