চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ল্যারি’কে ভালোবাসার ছবিসহ প্রমাণ দিলেন ডেভিড ক্যামেরন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ন ১৩, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ঠেকাতে না পেরে নিজেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ এবং প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট ছেড়েছেন ডেভিড ক্যামেরন। তবুও ব্রিটিশ মিডিয়া পিছু ছাড়ছে না তার। ক্যামেরনকে নিয়ে আলোচনার নতুন বিষয় ‘ল্যারি’।

এই ‘ল্যারি’ কোনো ব্যক্তি নয় বরং প্রধানমন্ত্রীর বাসভবনে ইদুর তাড়িয়ে বেড়ানো বিড়াল মহাশয়! এই ‘ল্যারি দ্য ক্যাট’ কে নাকি খুব ভালোবাসেন সদ্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু ক্যামেরন-ল্যারির এই ভালোবাসার প্রতি সন্দেহের আঙ্গুল উঠিয়েছে ব্রিটিশ মিডিয়া।

ব্রিটিশ মিডিয়ার ভাষ্য অনুযায়ী এই ভালোবাসা ছিলো লোক দেখানো। আসলে নিজের প্রচারণায় বিড়ালটিকে ব্যবহার করেছেন ক্যামেরন। তাইতো ডাউনিং স্ট্রিটের ১০ নম্বরে একাকী ফেলে গেছেন ল্যারিকে।

জবাবে ভালোবাসার প্রমাণসহ কেনো ল্যারিকে সেখানে রেখে গেছেন তা ব্যাখ্যা করেছেন ক্যামেরন। টুইটারে ল্যারিকে কোলে বসিয়ে আদর করার একটি ছবি দিয়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘গুজব উঠেছে আমি নাকি ল্যারিকে ভালোবাসিনি, এই দেখুন ছবিসহ প্রমাণ’।

কেনো ভালোবাসার ল্যারিকে ফেলে গেলেন তার ব্যাখ্যায় ক্যামেরন বলেন,‘ দুঃখজনক হলেও সত্য যে আমি ল্যারিকে সঙ্গে নিতে পারিনি। কারণ সে প্রধানমন্ত্রীর বাসভবনের বাসিন্দা। সে বাড়ির সব কর্মচারীও ল্যারিকে আমার মতোই ভীষণ ভালোবাসে।’

Reneta

ডেভিড ক্যামেরন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ত্যাগের পর একাকী ল্যারির একটি ছবি এখন ইন্টারনেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। ছবিটিতে দেখা যায় প্রধানমন্ত্রী বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে। তার পায়ে আবার চিতা প্রিন্টের একজোড়া জুতা। পাশেই রেলিঙের ধারে বসে সন্দিগ্ধ চোখে জুতা জোড়ার দিকে তাকিয়ে আছে ল্যারি!

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটেনের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT