চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাথামের ব্যাটে হারের শঙ্কা দূরে ঠেলল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গল টেস্টে হারলেও কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারের সম্ভাবনা থেকে নিউজিল্যান্ডকে কার্যত দূরে সরিয়ে নিয়েছেন টম ল্যাথাম। ব্যাট হাতে তাকে সঙ্গ দেন বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোম। তিনজনের ব্যাটে ভর করেই বড়সড় লিডের দিকে এগিয়ে গেছে কিউইরা।

শ্রীলঙ্কার ২৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থদিন শেষে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলেছে। শ্রীলঙ্কার থেকে এখন ১৩৮ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা।

ম্যাচের প্রথমদিন ৩৬.৩ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য ব্যাট-বলের লড়াই পরিত্যক্ত হয়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা প্রথমদিনে ২ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে। দ্বিতীয় দিনে খেলা হয় মোট ২৯.৩ ওভার। দু’দিন মিলিয়ে ৬৬ ওভারে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে।

তৃতীয় দিনে লঙ্কানরা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২৪৪ রানে। ধনঞ্জয়া ডি’সিলভা ১০৯ ও দিমুথ করুণারত্নে ৬৫ রান করেন। টিম সাউদি ৪টি ও ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট নেন।

পাল্টা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে। তারপর থেকে খেলতে নেমে কিউইরা চতুর্থদিন খেলা শেষ করে ৫ উইকেটে ৩৮২ রানে। ওপেনার টম ল্যাথাম ১৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। ২৫১ বলের ইনিংসে তিনি ১৫টি বাউন্ডারি হাঁকান।

কেন উইলিয়ামসন ২০, রস টেলর ২৩, হেনরি নিকোলস ১৫ রান করে আউট হন। বিজে ওয়াটলিং ২০৮ বলে ৮১ রানে অপরাজিত রয়েছেন। তিনি মাত্র ৪টি বাউন্ডারি মেরেছেন। গ্র্যান্ডহোম ৭৫ বলে ৮৩ রানের আগ্রাসী ইনিংস খেলে নটআউট রয়েছেন। তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। দিলরুয়ান পেরেরা ৩টি উইকেট নিয়েছেন।

Reneta

ম্যাচের আর মাত্র একটি দিন বাকি রয়েছে। দুদলের একটি করে ইনিংস বাকি। সুতরাং নিউজিল্যান্ডের হারার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে অল্পে গুটিয়ে দিতে পারলে জয়ের সম্ভাবনাও তৈরি করতে পারে কিউইরাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্ক টাইমসকে একহাত নিলেন ট্রাম্প, ১৪ বছর ক্ষমতায় থাকতে চান

পরবর্তী

স্বামীর অনুপ্রেরণাতেই ক্রিকেট উপস্থাপনায় যাই: পিয়া

পরবর্তী

স্বামীর অনুপ্রেরণাতেই ক্রিকেট উপস্থাপনায় যাই: পিয়া

হৃদরোগ ইনস্টিটিউটে বুকের হাড় না কেটে হার্টের অপারেশন

সর্বশেষ

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT