চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাঙ্গাভেল্টকে ছেড়ে দিলো বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার জন্য মঙ্গলবার পদত্যাগপত্র ই-মেইল করেছিলেন চালর্স ল্যাঙ্গাভেল্ট। পরদিন বুধবার বিসিবি জানাল, টাইগারদের কোচের পদে আর নেই সাউথ আফ্রিকান সাবেক পেসার।

বিবৃতিতে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘আমরা তার(ল্যাঙ্গাভেল্ট) কাছ থেকে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পেয়েছি। আমরা সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের শক্তিশালী সম্পর্কের মূল্য দেই। ল্যাঙ্গাভেল্ট তার দেশের হয়ে কাজ করতে চান। তাই বোর্ড দ্রুতই তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

বড়দিনের ছুটিতে নিজ দেশে আছেন প্রোটিয়াদের সাবেক পেসার। সেখান থেকেই বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিসিবি তা গ্রহণ করায় ছুটি শেষে আর বাংলাদেশে ফেরার দরকার নেই তার।

কোচ হয়ে আসার পর গত কয়মাসে বাংলাদেশের বেশ কয়েকজন পেসারকে নিয়ে কাজ করেন ল্যাঙ্গাভেল্ট। তার কোচিংয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ ও ভারত সফরে খেলেন পেসাররা। দেশের প্রথমসারির পেসাররা ল্যাঙ্গাভেল্টের কোচিংয়ের প্রশংসাই করতেন।

গত জুলাইতে ল্যাঙ্গাভেল্টকে নিয়োগ দেয় বিসিবি। তার স্বদেশী রাসেল ডোমিঙ্গোকে হেড করা হয়। কোচিং স্টাফে যোগ দেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ড্যানিয়েল ভেট্টোরিও।

পেস বোলিং কোচ চলে গেলে বোলারদের নিয়ে চলমান সংকট সমাধানে কঠিন পরিস্থিতিতেই পড়বে বোর্ড। নতুন বছরের শুরুর মাসে বাংলাদেশ পাকিস্তান সফর করবে, ল্যাঙ্গাভেল্টের পরিবর্তে কাউকে নিতে বিসিবি একমাস সময় পাচ্ছে। যদিও বিসিবি একাডেমির বোলিং কোচ চম্পাকা রামনায়েকে অতীতে যেমন করেছিলেন, তেমনি অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব নিতে পারেন।

এদিকে, ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার পর দেশের ক্রিকেটকে ঢেলে সাজাচ্ছে সাউথ আফ্রিকান বোর্ড। অস্থায়ী ক্রিকেট পরিচালকের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি কোচের দায়িত্ব তুলে দিয়েছেন সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচারের কাঁধে। ল্যাঙ্গাভেল্ট হলেন বোলিং কোচ। তারই ধারাবাহিকতায় কোচিং স্টাফে ঢুকেছেন জ্যাক ক্যালিস। প্রোটিয়া দলে ব্যাটিং পরামর্শকের পদে নাম লিখিয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার।

ট্যাগ: জ্যাক ক্যালিসবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবিতে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

পরবর্তী

ওজিলের পাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ভুল বলছেন তোরে

পরবর্তী

ওজিলের পাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ভুল বলছেন তোরে

একই দিনে তিন ছবি, বক্স অফিসে যুদ্ধের ইঙ্গিত!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT