আন্তর্জাতিক

লোহিত সাগরে ব্রিজ বানাবে সৌদি আরব

লোহিত সাগরে ব্রিজ বানাবে সৌদি আরব

সৌদি আরব থেকে মিশরে যেতে লোহিত সাগরের উপর একটি ব্রিজ বানানোর ঘোষণা
দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিন সউদ। এ ব্যয়বহুল নির্মাণ
কাজে সমর্থন দিয়েছেন মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এছাড়াও
সিনাই উপদ্বীপে বসতি ও একটি বিশ্ববিদ্যালয় নির্মাণে একমত হয়েছেন আরব
বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই শাসক।

মিশরে পাঁচ দিনের বিরল সফরে শুক্রবার এই ঘোষণা দেন ৮০ বছরের বৃদ্ধ শাসক। বৃহস্পতিবার মিশর সফরে যান সালমান। সিসির সঙ্গে বৈঠকের পর বাদশাহ বলেছেন, বড় ধরনের আঞ্চলিক পরিবর্তনের উচ্চাকাঙ্ক্ষা থেকেই এই ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

আর মিশরীয় প্রেসিডেন্ট সিসি এটিকে ‘কিং সালমান বিন আব্দুল আজিজ সেতু’ নামকরণের প্রস্তাব দিয়েছেন।লোহিত সাগরে ব্রিজ বানাবে সৌদি আরব

২০১৩ সালে মিশরে প্রথমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিসিকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব। সিসির বিরোধীপক্ষ ও মুরসির দল মুসলিম ব্রাদারহুডের আন্দোলনকে সবসময়ই সন্দেহের চোখে দেখে আসছে রিয়াদ।

বাদশাহ সালমান বলেন, ‘একটি সেতুর মাধ্যমে দু’দেশের সংযোগ গড়ে তুলতে আমার ভাই মহামহিম শাসক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সঙ্গে একমত’।

সৌদি বাদশাহ আরো বলেন, ‘শুধু দুটি দেশ নয়, এই ঐতিহাসিক পদক্ষেপ দুটি মহাদেশকে সংযোগ করবে (আফ্রিকা এবং এশিয়া)। যা দুই মহাদেশের মধ্যে বাণিজ্য বাড়বে। এর গুণগত রূপান্তরের মাত্রা হবে অভূতপূর্ব’।লোহিত সাগরে ব্রিজ বানাবে সৌদি আরব

দুই দেশের সামনে এই রকম একটি ধারণা আগেও ভাসছিল। বিশেষ করে স্বৈরশাসক হোসনি মোবারকের সময়। কিন্তু এটা অতীতে পরিকল্পনার পর্যায়ে পৌছাতে পারেনি।

সফরে মিশরের সঙ্গে বড় অঙ্কের একাধিক বাণিজ্যিক চুক্তিও করেছেন সৌদি বাদশাহ।

বিষয়:মিশর সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…