রাজনীতি

লেভেল প্লেয়িং ফিল্ডের নামে অপরাধীদের মুক্তি হবে না: কামরুল

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

লেভেল প্লেয়িং ফিল্ডের নামে বিএনপি অপরাধীদের মুক্তি চাইছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ জননী জাহানারা ইমামেরর ২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার-বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা ও শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

কামরুল বলেন: আন্দোলনের নামে যারা অগ্নি-সন্ত্রাস করে দেশের সাধারণ মানুষ পুড়িয়ে মেরেছে তাদের বিচার হবেই। আর, যে যতোই বিভ্রান্তি সৃষ্টি করুক না কোনো সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের সুযোগ নেই।

বিএনপি জাতিকে বিভ্রান্তির মধ্যে ঠেলে দিতে চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সরকার চাইলেই অপরাধীদের ছেড়ে দিতে পারে না মন্তব্য করে কামরুল ইসলাম বলেন: লেভেল প্লেয়িং ফিল্ডের নামে অপরাধীদের মুক্তির দাবি করবেন সেটা হতে পারে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়েও কথা বলেন তিনি। বলেন: খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলাগুলো আদালতে বিচারাধীন। সাজা হবে না মুক্তি পাবেন– সেটা আদালতই নির্ধারন করবে।

খালেদা জিয়ার সাজা হলে ‘কিয়ামত’ সৃষ্টির হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির এমন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের বাইরে।

খাদ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশে যে বিভাজনের রাজনীতির শুরু করেছিলেন, খালেদা জিয়া সেই ধারার বাহক হিসেবে এখন দেশবাসীকে বিভ্রান্ত করে চলেছেন।

বিষয়:কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…