চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভেল ওয়ান অপরাধ করেছেন ধোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

মাঠে মেজাজ হারিয়ে ফেলাটা তার নামের সঙ্গে যায় না। ক্যারিয়ারজুড়ে ক্যাপ্টেন কুল উপাধিটার কদর বাড়িয়েছেন। সেই মহেন্দ্র সিং ধোনিকে সতর্কবার্তা শুনতে হলো মেজাজ হারিয়ে। আচরণবিধি ভেঙেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। চলতি বছরেই দলটির অধিনায়কের পদ ছেড়ে দেওয়া ধোনি লেভেল ওয়ান অপরাধ করেছেন।

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে ধোনি-স্মিথের দল পুনে সুপারজায়ান্ট। ম্যাচে ডিআরএস নিয়ে বিশেষ ইঙ্গিত করতে গিয়েই অপরাধ করে ফেলেছেন ধোনি। আইপিএল কমিটির পক্ষ থেকে যদিও জানানো হয়নি ঠিক কেন ম্যাচ রেফারি মনু নায়ার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ধোনিকে।

কেবল এক বিবৃতিতে জানানো হয়েছে, লেভেল ওয়ান অপরাধ করেছেন ধোনি। অপরাধ তিনি স্বীকারও করেছেন। আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি তাতে। আর সতর্কবার্তাতেই এদফা পার পেয়ে গেছেন ক্যাপ্টেন কুল।

বৃহস্পতিবার রাতে ঘটনার সূত্রপাত ইন্ডিয়ান্স ইনিংসের ১৫তম ওভারে। বোলার ছিলেন সাউথ আফ্রিকান লেগস্পিনার ইমরান তাহির। ব্যাটসম্যান কাইরন পোলার্ডের পায়ে বল লাগতেই ধোনি এবং তাহির এলবিডব্লিউ’র আবেদন করেন। সঙ্গে যোগ দেন প্রথম স্লিপে দাঁড়ানো পুনে অধিনায়ক স্টিভেন স্মিথও। আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

এরপরই দেখা যায়, আইপিএলে ডিআরএসের প্রচলন না থাকলেও ধোনি ডিআরএস চাওয়ার মতো করে ইঙ্গিত করছেন। যা দেখে ম্যাচ রেফারির মনে হয়েছে, ধোনি আম্পায়ারের সিদ্ধান্তকে অসম্মান করেছেন।

আইপিএল কমিটির ভর্ৎসনা মিললেও সতীর্থ প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহির মেতেছেন ধোনিকে নিয়েই। ইন্ডিয়া টুডেতে এক সাক্ষাতকারে তাহির বলেছেন, ‘আমার জীবনে দেখা অন্যতম একজন ধোনি। তিনি চমৎকার একজন মানুষ।’

Reneta

ধোনিকে হেল্পফুল জানিয়ে তাহির আরও বলেছেন, ‘তার পরামর্শ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সে নিজেকে ইতিমধ্যেই লিজেন্ড প্রমাণ করেছে। আমি তাকে সম্মান করি। তার সঙ্গে এক দলে খেলতে পারাটা অনেক উপভোগ্যের।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে ভয়ের কারণ কী?

পরবর্তী

গভীর রাতে বিনোদ খান্নাকে দেখতে গেলেন সালমান

পরবর্তী

গভীর রাতে বিনোদ খান্নাকে দেখতে গেলেন সালমান

‘ভোন্টিলেটর’ ছবির পোস্টার

জাতীয় পুরস্কারে প্রিয়াংকার মারাঠি ছবি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT