চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননের পাশে বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৭ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে শোকাহত পুরো বিশ্ব। বৈরুতের মানবিক বিপর্যয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় লেবাননে জরুরি খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোন সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করার সময় এসব বিষয় অবহিত করেন।

লেবাননের বিপর্যয়ে দেশটির বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্ত প্রশংসনীয়।

লেবাননে বিস্ফোরণে ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১শ’ জন বাংলাদেশি আহত হন। এ ঘটনায় সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ এর ক্ষতি হয়। সেসব ক্ষতি কাটিয়ে উঠতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদের আশাবাদ। অন্যদিকে নিহত বাংলাদেশিদের দেশে ফেরত আনা, পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আহত বাংলাদেশিদের সহায়তায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এখনও পর্যন্ত জানা যাচ্ছে, গুদামে মজুদকৃত অতি বিস্ফোরক রাসায়নিক পদার্থের কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধানও এমন তথ্য জানিয়েছেন। তবে এটি কোন হামলা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক না কেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এক্ষেত্রে বাংলাদেশকে অগ্রণী ভূমিকা পালন করতে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ চালিয়ে যেতে আমরা আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: বৈরুত বিস্ফোরণলেবাননসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখন থেকে কক্সবাজারে সেনা ও পুলিশের যৌথ টহল

পরবর্তী

করোনাকালে তামাদি মামলা, আবেদনের মেয়াদ বাড়ল

পরবর্তী
বিচারপতি

করোনাকালে তামাদি মামলা, আবেদনের মেয়াদ বাড়ল

ঈদ আয়োজনের শেষ দিনে যা দেখবেন দর্শক

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT