চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লেজ’ নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটারদের সঙ্গে কোচের সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মিথ-ওয়ার্নারদের ব্যাটিং সক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন নেই। নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারেন এই অজি ব্যাটসম্যানরা। সঙ্গে খাজা, রেনশ, হ্যান্ডসকম্বরা তো আছেনই। তবে বাংলাদেশের বিপক্ষে নামার আগে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার কারণও আবার ব্যাটসম্যানরাই। সাকিব-মিরাজদের সামনে লায়ন-কামিন্সদের লেজের ব্যাটিং নিয়ে চিন্তিত অজি দল।

গত দুই বছরে টেলএন্ডার ব্যাটসম্যানদের রান তোলার গড়ে টেস্ট দলগুলোর মধ্যে ৮-এ অবস্থান অস্ট্রেলিয়ার। ৯-এ আছে বাংলাদেশ আর ১০-এ জিম্বাবুয়ে। এই সময়ে ২২ টেস্টে অজি টেলঅর্ডারের সংগ্রহ মাত্র ১০৭০ রান। উইকেট প্রতি রান তোলার গড় মাত্র ১৩.৭১! চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের লেজের ব্যাটসম্যানরা সেখানে বহুগুণে এগিয়ে, তাদের সংগ্রহ ২১২৯ রান।

এই দুই বছরে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেবল একজনই ২০০ রান পার করতে পেরেছেন। বড় শট খেলতে পারার সামর্থ্যের কারণে মিচেল স্টার্কের রানের সংগ্রহটাও বেশ, ৪৭৭ রান। তবে বাংলাদেশের জন্য সুখবর, পায়ের চোটের কারণে টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না স্টার্ক।

বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া দলের টেল-অর্ডারের মধ্যে কেবল একজনেরই আছে সন্তুোষজনক ব্যাটিং পারফরম্যান্স। চার বছর আগে অ্যাশেজে অভিষেকে ৯৮ রান করে নজর কেড়েছিলেন অ্যাস্টন অ্যাগার। আবার সেই অ্যাশেজেই বাদ পড়ার পর টাইগারদের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে বাংলাদেশের স্পিন সহায়ক উইকেটে কতটা সহায়ক হবেন অ্যাগার সেটা নিয়েও থাকছে প্রশ্ন।

শুধু অ্যাগার নন, লায়ন-হ্যাজেলউডদের নিয়ে গড়া অজিদের টেল-অর্ডার বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে সতর্কবার্তা দিয়েছেন স্টার্ক। সেজন্য সতীর্থদের একটা উপায়ও বাতলে দিয়েছেন, ‘কমপক্ষে ৬০ বল টিকে থাকার প্রস্তুতি নিয়ে রাখো। তাতে একটা না একটা উপায় হবেই।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT