চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেজের লড়াইয়ে সিলেটের হাসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পয়েন্ট টেবিলে সবার নিচে খুলনা টাইটানস। ঠিক তার উপরে সিলেট সিক্সার্স। পয়েন্ট তালিকার লেজের দুই দলের লড়াইতে শনিবার শেষ হাসি হেসেছে সিলেট। দিনের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনাকে ৫৮ রানে হারিয়েছে অলক কাপালির সিক্সার্স।

সাব্বির রহমান ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে প্রথমে ৪ উইকেটে ১৯৫ রান করে সিলেট সিক্সার্স। জবাবে ১১ বল বাকি থাকতে ১৩৭ রানেই অলআউট হয়ে যায় খুলনা।

১০ ম্যাচে সিলেটের চতুর্থ জয় এটি। ফলে এক ম্যাচ বেশি খেলে রাজশাহীকে টপকে পাঁচে উঠে গেছে তারা। আর ১০ ম্যাচে অষ্টম হারে তলানির জায়গাটা আরও পোক্ত করল খুলনা।

এদিনও ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ইনিংস লম্বা করতে পারেননি জুনায়েদ সিদ্দিকী। স্কোরবোর্ডে ২৭ রান উঠতেই আউট হন তিনি। তার ১১ বলে করা ২০ রানের মধ্যে ছিল চোখ ধাঁধানো চারটি চারের মার।

দুটি ছক্কা মেরে বড় ইনিংস খেলার আভাস দেয়া আল-আমিনও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ রান করে সোহেল তানভীরের স্লো ডেলিভারিতে এলবিডব্লিউ হন। চার রানের ব্যবধানে ফেরেন নাজমুল হাসান শান্ত (৩)। মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়ে অলক কাপালির শিকার হন তিনি।

অন্যদের যাওয়া-আসার মধ্যে ভালো খেলছিলেন ব্রেন্ডন টেলর। কিন্তু জেসন রয়ের অসাধারণ এক ক্যাচে সমাপ্তি ঘটে তার ৪৩ রানের ইনিংসের। ২৩ বল খেলে তিন চার ও একটি ছক্কা মারের জিম্বাবুয়ের এ ব্যাটসম্যান। নাবিল সামাদের বল ভাসিয়ে খেলতে যেয়ে সীমানায় একহাতে দারুণভাবে ক্যাচ নেন রয়। বিপিএলের সেরা ক্যাচগুলোর মধ্যে রয়ের ক্যাচটিও থাকতে হয়তো!

Reneta

দলের বিপদে হাল ধরতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। ইবাদত হোসেনের বলে রয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। খুলনার অধিনায়কের থেকে আসে মাত্র ১১ রান। শেষ দিকে আরিফুল হক ২৪ রান (২১ বলে) ছাড়া আর কেউ উল্লেখ করার মতো স্কোর করতে পারেননি।

সিলেটের হয়ে নাবিল সামাদ তিনটি ও তাসকিন আহমেদ দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT