চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখাপড়ায় মনোযোগী ঐশী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা (আইইএলটিএস) দিতেই ঢাকায় আসা। ভেবেছিলেন এই কোর্স করে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেবেন। কিন্তু ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরে যায়। হয়ে যান ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’! বলছি গেল বছরের চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস ঐশীর কথা। 

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার পর ঐশীর সবকিছু বদলে যায়। তারপর তিনি হেঁটেছেন স্বপ্ন রথে। সে কারণে লেখাপড়ায় কিছুটা ঘাটতি হয়। এবার কাজের চাপ কমিয়ে লেখাপড়ায় মনোযোগ দিয়েছেন এই নবীন তারকা। চ্যানেল আই অনলাইনকে ঐশী বলেন, সেপ্টেম্বর মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পরিবেশ বিজ্ঞানে ভর্তি হয়েছি।

তিনি বলেন: লেখাপড়ায় একটা গ্যাপ হয়ে গিয়েলো, এখন পড়ালেখায় মনোযোগ দিয়েছি। নিয়মিত ক্লাস করছি। কাজের চাপ তুলনামূলক কমিয়েছি। এর ফাঁকে বিভিন্ন নতুন কাজের মিটিং করছি, এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী তোরসাকে গ্রুমিং করাচ্ছি। তবে এরমধ্যে বার্জার পেইন্টের একটা ডকুমেন্টারিতে কাজ করলাম। আরও নতুন কাজের কথাবার্তা চলছে।

ঐশী বলেন: ২০১৮ সালে এইচএসসি পরীক্ষার পর আমি মূলত আইইএলটিএস করতে ঢাকায় এসেছিলাম, বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং করতে নয়। আমার ইচ্ছে ছিল বিদেশ থেকে গ্রাজুয়েশন করবো। আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দেইনি। আইইএলটিএস’র টেস্ট দেয়ার সময় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অডিশনে ডাক আসে। সেখান থেকে বিভিন্ন ধাপে যখন টিকে যাই। তখন আমার সবকিছু বদলে যেতে থাকে।

ঐশীর হাতে রয়েছে দুটি সিনেমা। একটি ‘মিশন এক্সট্রিম’ এবং অন্যটি ‘আদম’। তিনি বললেন: মিশন এক্সট্রিমের ডাবিং বাকি। নভেম্বর মাসেই শেষ হওয়ার কথা রয়েছে। আরেক ছবি ‘আদম’-এর প্রথম লটের কাজ শেষ করেছি। দ্বিতীয় লটে আমার কাজ নেই। শেষের দিকে আবার যোগ দিব। এই ফ্রি সময়টাকে লেখাপড়ার দিকেই পুরোপুরি মনোযোগ রেখেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদমঐশীবাংলাদেশমিস ওয়ার্ল্ডলিড বিনোদনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রিন্স’-এর ভরসায় আবার খুলছে বগুড়ার সিনেপ্লেক্স

মার্চ ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

মার্চ ৪, ২০২৬

যুদ্ধ বিষয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার কথা ভাবছে মার্কিন কংগ্রেস

মার্চ ৪, ২০২৬
ছবি: এআই স্ক্যাচ

সরকারি ব্যয়ের বেশির ভাগ খরচ বেতন-ভর্তুকি ও ঋণের সুদ পরিশোধে

মার্চ ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT