বাংলাদেশ

লেখক-ব্লগার রাসেল পারভেজ মারা গেছেন

প্রয়াত লেখক-ব্লগার রাসেল পারভেজের ছবি, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখক-ব্লগার রাসেল পারভেজের ছবি, তিনি হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পটভূমিতে হালকা রঙের পর্দা।. Channel i News – চ্যানেল আই নিউজ

লেখক ও বাংলা ব্লগের অন্যতম ব্লগার রাসেল পারভেজ (৪৯) মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাসেল পারভেজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ব্লগার সুব্রত শুভ।

২০১৩ সালে কথিত ধর্ম অবমাননার অভিযোগে আরও তিন ব্লগারের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন রাসেল পারভেজ।

সেই স্মৃতি রোমন্থন করে সুব্রত শুভ জানান: বাংলা ব্লগে রাসেল ভাইয়ের ব্লগ দুই হাজারের কাছাকাছি কিংবা তারও বেশি। ৪২ দিন রাসেল ভাইয়ের সাথে এক সেলে জেলে ছিলাম।

‘‘পদার্থ বিজ্ঞানের ছাত্র হয়েও জ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেন নাই। তার জানার গভীরতা দেখে ঈর্ষা হতো। একটা লোক এতোটা জ্ঞানী ও জেন্টলম্যান হতে পারে তা রাসেল ভাইকে না দেখলে বুঝতাম না।’’

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মাস্টার্স সম্পন্ন করেছিলেন রাসেল পারভেজ। এরপর পিএইচডি করার জন্যে জাপানে ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সম্প্রতি দেশে ফেরেন তিনি।

বিষয়:ক্যান্সার ব্লগার মারা গেছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…