লুৎফজ্জামান বাবরের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলা বাতিলে চেয়ে তার করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম রফিকুল হক তালুকদার রাজা। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
২০০৮ সালের ১৩ জানুয়ারি ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় বাবরের বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরে বাবরের বিরুদ্ধে অভিযোগ আমালে নেন বিচারিক আদালত। বিচারিক আদালতের ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে বাবর। সে আবেদন বৃহস্পতিবার খারিজ করেন আদালত।
বর্তমানে মামলাটি মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।



