চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুঙ্গি, গামছা পরা এক সংসদ সদস্যর গল্প

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৪:১২ অপরাহ্ণ ১৫, মে ২০১৭
বাংলাদেশ
A A

কোন কোন সংসদ সদস্যর বিরুদ্ধে আছে খুনের অভিযোগ, কারো বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তি অর্জনের, আবার অনেকের বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহার করে জনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ। তবে তাদের চেয়ে আলাদা আর অন্যরকম সংসদ সদস্যও আছেন। তিনি এস এম জগলুল হায়দার। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য।

নির্বাচিত হবার পর গত ৩ বছর ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তিনি। আপামর জনতার সঙ্গে মিশে থাকার এক অদম্য আকাঙ্ক্ষা তার।

জগলুল হায়দারের এসব কর্মকাণ্ড কয়েক বছর ধরে চাপা থাকলেও সম্প্রতি লুঙ্গি, গামছা পরে সাধারণ শ্রমিকদের সঙ্গে মাথায় করে মটি নিয়ে বাঁধ নির্মাণের ছবি ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। এরপরই তিনি আসেন অালোচনায়। তার শত ব্যস্ততার মাঝেও শত শত শ্রমিকের সঙ্গে সবসময় এভাবে কাজে নেমে যাবার কারণটা কি?

উত্তর মেলে এই সাংসদের কাছ থেকেই। চ্যানেল আই অনলাইনকে এস এম জগলুল হায়দার বলেন, ‘গত ৩ বছর যাবৎ আমি আমার এলাকায় থেকে কাজ করে যাচ্ছি। অামি সবসময় চাই দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে কাজ করতে। চাই সব জনপ্রতিনিধিরা মাঠপর্যায়ে নেমে কাজ করুক। সাধারণ মানুষের সঙ্গে মিশে উন্নয়নমূলক কাজে অংশ নেয়াই আমার লক্ষ্য। আমি যখন তাদের সঙ্গে কাজ করি তখন তারাও অনেক বেশি উৎসাহিত হয়। তাদের মত লুঙ্গি, গামছা পরে যখন আমি তাদের সঙ্গে কাজে নামি তখন তাদের অনেক কাছের মানুষ হিসেবে গণ্য হই আমি। তারা আমাকে তাদের আপন ভাবতে শুরু করে। কাজের প্রতি তাদের উদ্যম বেড়ে যায় দ্বিগুণ।’

‘‘অনেক ক্ষেত্রে তারা পারিশ্রমিকও কম নেয়। সরকারি কাজে ফাণ্ড আসতেও অনেক সময় দেরি হয়। সেক্ষেত্রে আমি কাজে গেলে সবাই এগিয়ে আসে খুব সহজেই কাজ সম্পন্ন হয়ে যায়। অনেকে এসে যোগ দেয় কাজে। স্বেচ্ছাসেবক হয়ে অংশ নেয়।’’

‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এ ধরণের কাজের কোন বিকল্প নেই। এসি বাড়ি গাড়ি পরিহার করে জনপ্রতিনিধিরা মাঠে নেমে আসলেই গড়া সম্ভব প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ।’

Reneta

জগলুল হায়দার সাধারণ মানুষের সঙ্গে  তাদের মতো করেই মিশতে চান। সুখে-দুঃখে, বিপদে-আপদে তাদের পাশে থাকতে চান। সাধারণ মানুষের কষ্টটা তাদের মতো করেই বুঝতে চাওয়ার এক প্রবণতা দেখা যায় তার মাঝে ।

‘‘গ্রীষ্মের দাবদাহে তপ্তদুপুরে শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্ট করে কাজ করে আমি তাদের কষ্টটা উপলদ্ধি করতে চাই। আর এজন্যই আমার কাজ করা। আমি এভাবেই কাজ করে যেতে চাই সাধারণ মানুষের জন্য। আমার দেশের জন্য।’’

সুন্দরবনের কোল ঘেঁষে আইলা বিধ্বস্ত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটি এলাকার সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। নির্বাচিত হবার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এলাকার মানুষের কাছে অনেক জনপ্রিয় তিনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংসদ সদস্যসাতক্ষীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT