চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিলিকে টপকাতে এক উইকেট চাই লায়নের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমদিন বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে আড়াইশর ওপারে অলআউট করে দাপট ধরে রেখেছে জয়ে অ্যাশেজ শুরু করা অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে জয়ের অন্যতম নায়ক স্পিনার নাথান লায়ন এদিন অজিদের অলটাইম গ্রেট ডেনিস লিলিকে উইকেট সংখ্যায় ছুঁয়ে ফেলেছেন।

লর্ডসে ররি বার্নস ৫৩, জনি বেয়ারস্টো ৫২, জো ডেনলি ৩০, ক্রিস ওকস ৩২, জো রুটের ১৪ রানে গুটিয়ে যাওয়ার সময় ২৫৮ পর্যন্ত যেতে পেরেছে ইংল্যান্ড। পরে টানা তৃতীয় ইনিংসে ব্যর্থ ডেভিড ওয়ার্নারের (৩) উইকেট হারিয়ে ৩০ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার ক্যামেরন ব্যানক্রফট ৫ ও উসমান খাজা ১৮ রানে দিন শুরু করবেন। ওয়ার্নারকে টানা তৃতীয় ইনিংসে সাজঘরের পথ দেখিয়েছেন স্টুয়ার্ট ব্রড। আলোচিত অভিষেক পেসার জফরা আর্চার ৬ ওভার বল করে উইকেটের দেখা পাননি।

তার আগে স্বাগতিকদের ব্যাটিংয়ের জারিজুরি বেরিয়ে পড়ার দিনে ৩টি করে উইকেট নিয়েছেন নাথান লায়ন, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স। একটি গেছে পিটার সিডলের দখলে।

ইংলিশ লাইনআপে মূল ত্রাসটা চালিয়েছেন হ্যাজেলউডই। ৩১ বর্ষী লায়ন তাতে সহায়ক হয়েছেন। সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেট নিয়েছিলেন দুই ইনিংসে। এদিন সেই ধারাবাহিকতা ধরে রাখলেন। সঙ্গে ছুঁয়ে ফেললেন স্বদেশি কিংবদন্তি ডেনিস লিলিকে।

পেসার লিলি টেস্টে ৩৫৫ উইকেট নিয়ে অবসরে গেছে। লায়নের নামের পাশেও এখন সমান উইকেট। এই টেস্টের দ্বিতীয় ইনিংসেই সুযোগ থাকছে তাকে ছাড়িয়ে যাওয়ার। তাতে অজিদের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজের নামটা এককভাবে লিখে নেবেন। সামনে থাকবেন কেবল দুই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন (৭০৮) ও পেসার গ্রেন ম্যাকগ্রা (৫৬৩)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ ২০১৯লায়নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT