চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুল জিতেছে, চেলসির হোঁচট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দুই দলই খেলেছে নিজেদের মাঠে। ঘরের মাঠ আর দর্শকের সুযোগ নিয়ে লিভারপুল পেয়েছে প্রত্যাশিত জয়। ফুলহ্যামের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অলরেডরা। কিন্তু সেই সুযোগটা নিতে পারেনি চেলসি। এভারটনের বিপক্ষে নিজেদের মাঠে করেছে গোলশূন্য ড্র!

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার প্রথমার্ধ শেষ হওয়ার ৪ মিনিট আগে নিজেদের মাঠে এগিয়ে যায় লিভারপুল। ৪১ মিনিটে অ্যালেক্সান্ডার মিত্রোভিচের হেডে ফুলহ্যাম গোল পেলেও অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। সেখান থেকে পাল্টা আক্রমণে অলরেডদের এগিয়ে নেন মোহামেদ সালাহ।

ম্যাচের ৫৩ মিনিটে লিভারপুলের জয় নিশ্চিত করেন জেরদান শাকিরি। অ্যান্ড্রু রবার্টসনের শট ভলি করে জালে পাঠাতে তেমন বেগ পেতে হয়নি এ সুইস ফরোয়ার্ডকে।

সেখানে ম্যাচের ৬৯ শতাংশ বলের দখল আর চারবার গোলমুখে শট নিয়েও এভারটন রক্ষণ ভাঙতে পারেনি চেলসি। ফরোয়ার্ডদের গোল হাতছাড়া করার মহড়ায় শেষপর্যন্ত এক পয়েন্টেই খুশি থাকতে হয়েছে ব্লুজদের।

ফুলহ্যামের বিপক্ষে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। জয় পেলে তাদের টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল চেলসির। কিন্তু এক পয়েন্টে মেলায় সমান ম্যাচে ২৮ পয়েন্টে টেবিলের তিনে থাকল মউরিসিও সারির দল।

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১৮চেলসিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রলীগের হৃদয়ে আশ্রয় পেল হৃদয়

পরবর্তী

টাঙ্গাইলের ৮টি আসনে নৌকা চান ৬৫ জন

পরবর্তী
নৌকা প্রতীক-নির্বাচন

টাঙ্গাইলের ৮টি আসনে নৌকা চান ৬৫ জন

জোড়া গোলে ফিরলেন মেসি, তবে জেতা হল না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

আগস্ট ৩০, ২০২৬
শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬

অবশেষে নতুন ঠিকানায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

আগস্ট ৩০, ২০২৬

রংপুরে ৪ হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাইকে জিজ্ঞাসাবাদ, মিলেছে ‘গুরুত্বপূর্ণ তথ্য’

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT