চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুল জিতলেও ম্যানসিটিকে ডোবালেন আগুয়েরো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মোহামেদ সালাহ গোল পাননি। তাতে লিভারপুলের খুব একটা ক্ষতিও হয়নি। পোর্তোর বিপক্ষে সহজেই জয় পেয়েছে অলরেডরা। তবে ফেঁসে গেছে ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরোর পেনাল্টি মিসের সুযোগ দুর্দান্তভাবে কাজে লাগিয়ে জয় তুলে নিয়েছে টটেনহ্যাম হটস্পার।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বেশ জমজমাট ছিল ইংল্যান্ড। পোর্তোকে আতিথ্য দিয়েছিল লিভারপুল। আর টটেনহ্যাম হটস্পারের মাঠে খেলতে গিয়েছিল ম্যানসিটি। ঘরের মাঠে ২-০ গোলের সহজ জয়ই পেয়েছে অলরেডরা। আর সন-হিউন মিনের একমাত্র গোলে সেমির স্বপ্ন বাড়িয়ে নিয়েছে টটেনহ্যাম।

অ্যানফিল্ডে লিভারপুল জয়সূচক দুই গোলই পেয়েছে প্রথমার্ধে। শুরুর ৫ মিনিটে স্বাগতিক দর্শকদের উৎসবে মাতান নাবি কেইটা। অলরেডদের হয়ে গিনি মিডফিল্ডারের মাত্র দ্বিতীয় গোলের রেশ কাটতে না কাটতেই ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবের্তো ফিরমিনো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের একক নৈপুণ্যের গোল ইঙ্গিত দিচ্ছিল বড় ব্যবধানে জয়ের।

শেষপর্যন্ত ওই ব্যবধান আর বড় না হওয়ার দায়টা নিতে পারেন সালাহ। ঘরোয়া লিগে আগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে গোলখরা কাটালেও মিশরীয়ান ফরোয়ার্ড গোলের দেখা পাননি পোর্তোর বিপক্ষে। পেয়েছেন একাধিক সহজ সুযোগ। কিন্তু পোর্তো গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের কাছে বারবার পরাস্ত হয়েছেন। ২১ মিনিটে তাকে একা পেয়েও কেবল বলটাই জালে জড়ানো হয়নি ‘মিশরের রাজার’!

ইংল্যান্ডের আরেকপ্রান্তে টটেনহ্যামের নতুন স্টেডিয়ামে মাত্র ১৩ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায়ে ঠেলেছেন আগুয়েরো। তার নেয়া স্পটকিক লাফিয়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক হুগো লরিস। সেই ধাক্কা আর কাটিয়ে ওঠা হয়নি পেপ গার্দিওলার দলের। বরং উল্টো ৭৮ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের পাস ধরে বল জালে জড়িয়ে জয়সূচক গোলটি করেন স্পারদের সাউথ কোরিয়ান ফরোয়ার্ড সন-হিউন মিন!

জয় না পেলেও ফিরতি লেগের আগে ভালো খবর থাকছে ম্যানসিটির জন্য। প্রথম লেগে ফ্যাবিয়ান ডেলফসের ট্যাকলে ৫৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়েছেন স্পারদের বড় তারকা হ্যারি কেন। ইংলিশ ফরোয়ার্ডকে বিশ্রামে রেখে মৌসুমের বাকি ম্যাচগুলো শেষ করতে হবে স্পারদের!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটটেনহাম হটস্পারম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT