চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলে এলেন জাপানি ফরোয়ার্ড মিনামিনো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

টাকুমি মিনামিনোকে পেতে রীতিমত কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছিল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ইংলিশ জায়ান্টের যুদ্ধে জয়ী অলরেডরা। এফসি সলজবুর্গ থেকে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে টেনেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

জানুয়ারির শীতকালীন দলবদলের প্রথমদিনে আনুষ্ঠানিকভাবে লিভারপুলে যোগ দেবেন মিনামিনো। অলরেডদের হয়ে প্রথম ম্যাচ খেলবেন ৫ জানুয়ারি, এভারটনের বিপক্ষে এফএ কাপে।

মিনামিনোকে আনতে ৭.২৫ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে লিভারপুলের। জাপানি ফরোয়ার্ডকে আটকাতে এটাই বাইআউট ক্লজ ছিল সলজবুর্গের। ম্যানইউও চেয়েছিল এই দামেই কিনতে। শেষপর্যন্ত অলরেডদের সঙ্গে চুক্তি হয়েছে সাড়ে চার বছরের জন্য।

সলজবুর্গের হয়ে ২২ ম্যাচে ৯ গোল করেছেন মিনামিনো। তার চেয়েও বড় হয়ে উঠেছিল নরওয়ের তরুণ ফুটবলার আর্লিং ব্রাট হালান্ডের সঙ্গে তার জুটি। দুজনে মিলে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে কাঁপিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষদের। সলজবুর্গের গ্রুপে ছিল লিভারপুলও। গ্রুপপর্ব থেকে দলটি বাদ পড়লেও মিনামিনোর খেলা পছন্দ হয়ে যায় ইয়ুর্গেন ক্লপের। লিভারপুল কোচ তাকে দলে টেনেই থামলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT