চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের দিনে জিতল বায়ার্নও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সাদিও মানের জোড়া ও মোহামেদ সালাহ’র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। দলের বিশাল জয়ের দিনে গোল পেয়েছেন সুইজারল্যান্ড ফরোয়ার্ড জাদরান শাকিরিও। তিন তারকা গোলে কার্ডিফ সিটিকে ৪-১ গোলে হারিয়েছে অল রেডরা।

প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়ের দিনে বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। খারাপ সময় কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পর লিগেও জয় পেল জার্মান ‘কাইজাররা’। শনিবার মেইনজকে ২-১ গোলে হারায় নিকো কোভাচের দল।

ম্যাচের ১০ মিনিটেই লিভারপুলকে প্রথমে এগিয়ে দেন সালাহ। প্রথমার্ধে আর গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের ৬৬ দলকে দ্বিতীয়বার এগিয়ে সাদিও মানে। ১০ মিনিট পর অবশ্য কাল্লুম প্যাটারসনের গোলে খেলায় ফেরার ইঙ্গিত দেয় কার্ডিফ। কিন্তু ৮৪ মিনিটে আবার লিভারপুলকে এগিয়ে দেন শাকিরি। আর ৮৭ মিনিটে কার্ডিফের সব আশা শেষ করে নিজের দ্বিতীয় গোল করা মানে।

এই জয়ে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।

অন্যদিকে, ম্যাচের ৩৯ মিনিটে লিওন গোরেৎজকার গোলে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু ৪৮ মিনিটেই স্বাগতিক মেইনজকে সমতায় ফেরান জেন পল বোয়েতিউস। তবে ৬২ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তার গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বায়ার্ন। সমানসংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড।

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগবায়ার্ন মিউনিখলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বুদ্ধিজীবীদের দায়হীনতার ভূত থেকে মুক্ত হতে হবে’

পরবর্তী

মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাস

পরবর্তী
জাতীয় সংসদ

মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাস

বিদেশিদের দাপটে চট্টগ্রাম আবাহনীর জয়

সর্বশেষ

ইমরান খানের ব্যাপারে কী বলতে যেয়ে কাঁদলেন মিয়াদাদ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT