চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের আরও কাছে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আবারও গোল পেলেন গ্যাব্রিয়েল জেসাস। জয় পেল ম্যানচেস্টার সিটি। ব্রাজিলিয়ান তারকার জোড়া গোলে প্রিমিয়ার লিগে জয় পেয়েছে সিটিজেনরা। সোমবার রাতে উলভারহ্যাম্পটনকে ৩-০ গোলে হারায় পেপ গার্দিওলার দল।

সবশেষ তিন ম্যাচে ৭ গোল করলেন জেসাস। আর সব প্রতিযোগিতা মিলে এই মৌসুমে সিটির গোল সংখ্যা ৯৯। অর্থাৎ, সেঞ্চুরি থেকে এক গোল কম।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের আরও কাছে চলে গেল ম্যানসিটি। সাত পয়েন্ট থেকে দুদলের ব্যবধান কমে এসেছে চার পয়েন্টে।

ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। গোল করেন জেসাস। গোলের ৯ মিনিট পর আরও দুর্দশা নেমে আসে উলভারহ্যাম্পটনের জন্য। ডেভিড সিলভাকে বাজেভাবে ট্যাকল করায় উলভারহ্যাম্পটনের বোলি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। ৩৯ মিনিটে জেসাস তাদের আরও বিপদে ফেলে দেন পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে।

ম্যাচের ৭৮ মিনিটে স্কোরলাইন ৩-০ হয় উলভারহ্যাম্পটনের ভুলে। বদলি কেভিন ডি ব্রুইনের ক্রস নিজেদের জালে জড়ায় কনর কোডির পায়ে লেগে। আসলে ম্যাচে হালই ধরতে পারেনি উলভাররা। সিটির ৮৭০ পাসের বিপরীতে তাদের পাস সংখ্যা ২৭১টি।

এই জয় শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমেছে সিটির। ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পরেই আছে ম্যানসিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT