আন্তর্জাতিক

লিবিয়ায় সাতশো যাত্রী নিয়ে নৌকা ডুবি

লিবিয়ায় সাতশো যাত্রী নিয়ে নৌকা ডুবি

লিবিয়ায় সমুদ্র পথে অন্য দেশে যাওয়ার সময় প্রায় সাতশো যাত্রী নিয়ে নৌকাডুবি হয়েছে। মেডিটেরিয়ান সমুদ্রে যাত্রী বোঝাই মাছ ধরার নৌকাটি বাজে আবহাওয়ায় পরে ডুবে যায়।

ডুবে যাওয়া নৌকার যাত্রীদের থেকে ২শ ৫০ জনকে জীবিত ও ১৬ যাত্রীর মরদেহ উদ্ধার করেছে আইরিশ নেভি’র একটি দল।

নিখোঁজ যাত্রীদের অধিকাংশেরই মৃত্যুর আশঙ্কা করছে তারা। চলতি বছরে প্রায় ২ হাজারের মতো অভিবাষণ প্রত্যাশি সমুদ্রপথে লিবিয়া ত্যাগের সময় প্রাণ হারিয়েছে।

বিষয়:অবৈধ অভিবাসী অভিবাসী নৌকাডুবি লিবিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…