জঙ্গি সংগঠন আইএস-এর লিবিয়া শাখার প্রধান আবু নাবিল মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র নেভি ক্যাপ্ট জেফ ডেভিস জানিয়েছেন, ১৩ নভেম্বর ডারনার ইস্টার্ন সিটিতে এফ-১৫ জেট বিমানের হামলায় নাবিলের মৃত্যু হয়।
ইরাকী বংশোদ্ভূত নাবিল পরিচিত ছিলেন উইসাম নাজেম আবু জায়েদ আল-জুবাইদি নামে।
পেন্টাগন আরো নিশ্চিত করেছে, গত ২ ডিসেম্বর সোমালিয়ায় বিমান হামলায় আল-সাবাব নেতা আবদিরাহমান সানধেরে নিহত হন। সে সবার কাছে উকাস নামেই পরিচিত ছিলো।
নাবিলের মৃত্যুর ফলে লিবিয়ায় নতুন করে আইএস সদস্য পেতে বেশ বেগ পেতে হবে এই জঙ্গি সংগঠনকে। পাশাপাশি দেশের বাইরে কোনো হামলা চালানোর পরিকল্পনা করার ক্ষেত্রেও তাদের খানিকটা কষ্ট করতে হবে বলেই মনে করছে পেন্টাগন।







