চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিপস্টিকের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A

মাদকাসক্ত ধর্ষকামী দুই মামাতো-ফুফাতো ভাই মোস্তফা ও আজিজুলের বিকৃত মানসিকতার বলি হয়েছে দুই শিশু নুসরাত (৪) ও ফারিয়া (৫) বলে জানিয়েছে পুলিশ। 

ঘরে ডেকে প্রথমে শিশু দুটিকে নিজের স্ত্রীর লিপস্টিক দিয়ে সাজায় মোস্তফা। এরপর তারা দুইভাই মিলে ইয়াবা সেবন করে শিশু দুটিকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু শিশু দুটির চিৎকারে ধর্ষণে ব্যর্থ হয়ে ফারিয়াকে গলাটিপে হত্যা করে আজিজুল ও নুসরাতকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে মোস্তফা।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন।

সোমবার রাতে ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলার নিচতলার একটি কক্ষ থেকে ফারিয়া ও নুসরাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে যাত্রাবাড়ি ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে দুই আসামি মোস্তফা (২৮) ও আজিজুলকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

ডিসি ফরিদ উদ্দিন বলেন: লিপিস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার নাম করে শিশু দুটিকে প্রথমে বাসায় ডেকে আনা হয়। বিকৃত মানসিকতার উদ্দেশ্যে ভাই আজিজুল বাওনিয়াকে আগেই বাসায় খবর দিয়ে আনে মোস্তফা।

এরপর আজিজুল ও মোস্তফা ইয়াবা সেবন করে উচ্চশব্দে গান বাজিয়ে দেয়। শিশু দুটিকে ধর্ষণের চেষ্টা করলে তারা চিৎকার করে। চিৎকারের এক পর্যায়ে ফারিয়াকে গলা টিপে হত্যা করে আজিজুল এবং নুশরাতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মোস্তফা।

হত্যার পর আজিজুল পালিয়ে যায় আর মোস্তফা দুই শিশুর মরদেহ নিয়ে বাসায় থাকে। এক পর্যায়ে সে খাটের নীচে মরদেহ রেখে দেয়।

মোস্তফার স্ত্রী সন্ধ্যার দিকে গার্মেন্টস থেকে বাসায় ফিরলে স্বামীর অস্বাভাবিক আচরণ দেখতে পান। মেঝেতে শিশুদের সেন্ডেল পড়ে থাকতে দেখেন। এ সময় স্বামী-স্ত্রীর চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন টের পায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ পৌঁছানোর আগেই মোস্তফা পালিয়ে যায়।

মোস্তফা সিরামিকের কারখানায় ও আজিজুল একটি বেকারীতে কাজ করতেন।

ডিসি ফরিদ বলেন, শিশুরা চিৎকার করলেও উচ্চস্বরে গান বাজানোর কারণে বাইরে কেউ শুনতে পায়নি। শিশু দুটি নার্সারীতে পড়তো। স্কুল শেষে এলাকায় দুজন ঘোরাঘুরি করছিল। এ সময়ই তাদেরকে সাজিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেয় মোস্তফা।

ঘটনা পুর্ব পরিকল্পিত কি না জানতে চাইলে ফরিদ উদ্দিন বলেন: মোস্তফা ফোন করে আগেই আজিজুলকে বাসায় ডেকে নেয়। তার মানে বোঝা যাচ্ছে এখানে পুর্ব কোনো পরিকল্পনা ছিল। তারা একে অপরের মামাতো-ফুফাত ভাই।

তিনি আরো বলেন: এটি বিকৃত মানসিকতা থেকে হচ্ছে। তাছাড়া মাদকাসক্ত এর বড় কারণ। আর যে সমস্ত জায়গায় এসব ঘটনা ঘটছে সেখানে অভিভাবকরা একটু কম সচেতন।

আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য প্রমাণ ও আলামত সরবরাহ করে পুলিশ সহায়তা করবে বলেও জানান তিনি।

ট্যাগ: ডেমরাধর্ষণলিড নিউজশিশু ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরবর্তী

মধুচন্দ্রিমায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গেলেন প্রিয়াঙ্কা-নিক

পরবর্তী

মধুচন্দ্রিমায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গেলেন প্রিয়াঙ্কা-নিক

আফিফের ঝড়, ওয়ার্নার-পুরানের ফিফটি

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT