চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিনের অভাব পূরণ করতে পারবেন সাকিব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

লিন ওপেনার। সাকিব মিডলঅর্ডার। আইপিএলে সেখান থেকে মাঝে মাঝে লোয়ার মিডলঅর্ডারে চলে যান। তবু বৃহস্পতিবারের ম্যাচে ওই লিনের পরিবর্তে সাকিবকে মাঠে দেখা যেতে পারে। লিন যে কাজটি ওপেনে এসে করতেন, সাকিবকে সেই কাজটি করতে হবে মিডলঅর্ডার এবং বল হাতে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

সাকিবকে এই ম্যাচে খেলানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় গণমাধ্যম। টাইমস অব ইন্ডিয়া তাদের ম্যাচপ্রিভিতে লিখেছে, কেকেআর তিন পেসার নিয়ে নামতে পারে। সেই সঙ্গে খুব সম্ভবত বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান লিনের জায়গায় খেলবেন।

লিন না থাকায় ওপেনিং নিয়ে ভাবতে হবে কলকাতাকে। রবীন উথাপ্পাকে এই দায়িত্ব দেয়া হতে পারে।

গম্ভীরের দল নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরে যায়। ওই ম্যাচে বোলাররা শেষ চার ওভারে ৬৪ রান খরচ করায় ম্যাচটি হাতছাড়া হয়ে যায়।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে প্রথম দুই ম্যাচে খেলেছেন ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস, ক্রিস লিন এবং সুনীল নারিন। প্রথম ম্যাচে লিন বাদে আর কেউ তেমন ভালো করতে পারেননি। সুনীল নারিন ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেটহীন থাকেন। ওকস তিন ওভারে ৩৫ দিয়ে আর বল করার সুযোগ পাননি।

দ্বিতীয় ম্যাচেও ব্যাটসম্যান ক্রিস লিন ভালো করেন। ২৪ বলে ৩২ করেন। প্রথম ম্যাচে ৯৩ রান করে অপরাজিত ছিলেন। শেষ ম্যাচে স্পিনার সুনীল নারিন ভালো করলেও অন্য দুই বিদেশী ট্রেন্ট বোল্ট এবং ক্রিস ওকস ব্যর্থ হয়েছেন। বোল্ট ৩.৫ ওভারে ৪৭ এবং ওকস ৪ ওভারে ৩৪ রানে এক উইকেট নেন। নারিন ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন।

Reneta

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওই ম্যাচে হারের পাশাপাশি লিনের ইনজুরি বড় ধাক্কা হয়ে আসে কলকাতার জন্য। সোমবারে ২৭ বছরে পা দেওয়া এই ক্রিকেটার বাঁ কাঁধে আঘাত পান। শেষ ১৮ মাসে এই নিয়ে তিনবার কাঁধে আঘাত পেলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণসঙ্গীতের ভুবনে অন্যরকম সুর

পরবর্তী

পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায় যে কোন দিন

পরবর্তী
পিলখানা

পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায় যে কোন দিন

বিচারক নিয়োগে নীতিমালা: পর্যবেক্ষণসহ রিট নিষ্পত্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT