চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-তাসামুলের ব্যাটে নর্থকে জবাব দিচ্ছে ইস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে বড় সংগ্রহ গড়েছে নর্থ জোন। জবাবে পিছিয়ে নেই ইস্ট জোনও। তাসামুল হক ও লিটন দাসের ব্যাটে বিনা উইকেটে ১১০ রান তুলে দিন শেষ করেছে মুমিনুল হকের দল।

বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সেঞ্চুরি তুলেছেন আগের দিনে নর্থ জোনের দুই অপরাজিত ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি ও আরিফুল হক। মধ্যবিরতির পর সেঞ্চুরি পূর্ণ করেন নর্থ অধিনায়ক জহুরুল। ১১৩ রান করে সাজঘরে ফেরেন এ ডানহাতি। ২৩৮ বলের ইনিংসে ছিল ১২টি চারের মার।

চা-বিরতির আগে সেঞ্চুরি তুলে নেন আরিফুলও। ১০১ রান করে আবু জায়েদ রাহির বলে সোহাগ গাজীর হাতে ক্যাচ দেন পরে। ২০১ বলের ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছয়ের মার। এ দুজনের জোড়া শতকে ৪১৫ রানের সংগ্রহ পায় নর্থরা।

ইস্টের সফল বোলার সোহাগ গাজী। চার ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখিয়েছেন। দুই উইকেট আছে মোহাম্মদ আশরাফুলেরও।

জবাবে নর্থের বোলারদের খাঁটিয়ে চলেছেন লিটন ও তাসামুল। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ২৭ ওভারেই তুলে ফেলেছেন ১১০ রান। লিটন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম ফিফটি তুলে অপরাজিত আছেন ৫২ রানে। তার সঙ্গী তাসামুল তৃতীয় দিন শুরু করবেন ফিফটি থেকে এক রান দূরে দাঁড়িয়ে।

রাজশাহীতে বিসিএলের আরেক ম্যাচে সেন্ট্রাল জোনকে ৩০২ রানে আটকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে সাউথ জোন। দ্বিতীয় দিন শেষে দলটির সংগ্রহ এক উইকেট হারিয়ে ৫০ রান। মাহমুদউল্লাহর দলের থেকে এখনো ৬১ রানে পিছিয়ে নুরুল হাসান সোহানের দল।

Reneta

আট উইকেট হাতে নিয়ে ১৫৪ রানে দিন শুরু করা সেন্ট্রাল জোন খুব বেশিদূর যেতে পারেনি আব্দুর রাজ্জাকের কারণে। ১০৬ রানে ৬ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার। তার বোলিং তোপে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে ফিরে গেছেন সেন্ট্রালের ওপেনার সাদমান ইসলাম। পরে মিডল অর্ডারে ইরফান শুক্কুরের ৫৪ রানের কল্যাণে তিনশো রানের কোটা পেরোয় সেন্ট্রাল।

দ্বিতীয় ইনিংসে শুরুতেই ওপেনার ফজলে মাহমুদকে হারায় সাউথ। পরে আর বিপদে পড়তে হয়নি দলটিকে। ৩১ রানে এনামুল হক ও ১০ রানে অপরাজিত থেকে ইমরুল কায়েস শুরু করবেন তৃতীয় দিন। প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গিয়েছিল দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএললিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা— ‘এবার পরিবর্তন করে দেখাও’

জুলাই ৭, ২০২৬

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT